TRENDING:

অবিকল যেন দীপিকা ! লাল শাড়িতে ‘স্টারলুক’ লক্ষ্মী আগরওয়ালের

Last Updated:

অ্যাসডি আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনীকেই ছবিতে নিয়ে এসেছে ‘ছপক’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অ্যাসডি আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনীকেই ছবিতে নিয়ে এসেছে ‘ছপক’ ৷ রিলের লক্ষ্মী আগরওয়াল বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা দীপিকা পাড়ুকোন ৷ তবে ছবিতে তাঁর নাম মিতালি ! সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল এই ছবির প্রিমিয়ার ৷ বলিউডের বেশ কয়েকজন তারকা হাজির হয়েছিলেন ‘ছপক’-এর প্রিমিয়ারে ৷ তবে স্টারদের মাঝে নিজের মতো করে নজর কাড়লেন বাস্তবের লক্ষ্মী আগরওয়াল ৷
advertisement

লক্ষ্মীকে দেখা গেল লাল শাড়িতে ৷ চুল খোলা, গলায় ভারী গয়না ৷ ঠিক যেন দীপিকার মতো করেই সাজলেন লক্ষ্মী ৷ মুখে হাসি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বললেন ৷ পোজ দিলেন ক্যামেরার সামনে ৷

প্রিমিয়ারে এসে লক্ষ্মী সাংবাদিকদের জানালেন, ‘আমার জীবন লড়াইটা এক লহমায় চোখের সামনে ফের চলে এল ৷ ধন্যবাদ দীপিকা !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

ইতিমধ্যেই এই ছবি ভূয়শী প্রশংসা কুড়িয়েছে ফিল্ম সমালোচকদের কাছে ৷ দীপিকা এই ছবিতে নাকি দুর্দান্ত ৷ জেনএনইউ কাণ্ডে পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় দীপিকা পাড়ুকোনকে তুমুল সমালোচনার সামনে পড়তে হয় ৷ এমনকী, ‘ছপক’ ছবি বয়কট করারও ডাক উঠেছে ৷ তবে দীপিকা এসব গুঞ্জনকে যে একেবারেই পাত্তা দেন না, তা প্রমাণ প্রিমিয়ারের শুরুতে স্বামী রণবীর সিংয়ের গালে মিষ্টি চুমুই !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অবিকল যেন দীপিকা ! লাল শাড়িতে ‘স্টারলুক’ লক্ষ্মী আগরওয়ালের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল