TRENDING:

ফাওয়াদ-ক্যাটকে নিয়ে ছবি বানাতে চলেছেন করণ জোহর

Last Updated:

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা কিছুদিন আগেই বলিউডে আসা পাকিস্তানি অভিনেতাদের হুমকি দিয়েছে দেশ ছাড়ার ৷ হুমকির মুখে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মহারাষ্ট্র নবনির্মাণ সেনা কিছুদিন আগেই বলিউডে আসা পাকিস্তানি অভিনেতাদের হুমকি দিয়েছে দেশ ছাড়ার ৷ হুমকির মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানও ৷ এমনকী, উরি জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে পরিচালক করণ জোহরকেও বিতর্কে টেনে আনা হয় ৷ কারণ, করণ জোহরের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রয়েছেন ফাওয়াদ ৷
advertisement

তবে এই সব বিতর্কের মাঝে বলিউডের খবর অনুযায়ী, ফের ফাওয়াদ খানকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন করণ জোহর৷ আর এই ছবিতে করণের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও ৷

পিঙ্কভিলা ওয়েবসাইটের খবর অনুযায়ী, এই ছবির শ্যুটিং শুরু হবে পরের বছরের শুরুতেই ৷ গোটা ছবির শ্যুটিং হবে দিল্লিতেই৷ একটি বিয়েকে কেন্দ্র করেই তৈরি হবে এই ছবির গল্প ৷

advertisement

তবে ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক আদিত্য ধর৷ প্রযোজকের দায়িত্ব নিয়েছেন করণ জোহর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

আপাতত, করণ ব্যস্ত আছেন নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর প্রোমোশনে ৷ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার ৷ আর প্রকাশ পেতেই ইউটিউবে লক্ষাধিক লাইক৷ ছবিটি মুক্তি পাবে দিলওয়ালিতে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফাওয়াদ-ক্যাটকে নিয়ে ছবি বানাতে চলেছেন করণ জোহর