TRENDING:

Aindrila Sharma Death : বাঁচার খুব ইচ্ছে ছিল, সবার এত প্রার্থনাও কাজে এল না : জয়জিৎ বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Aindrila Sharma Death : প্রসঙ্গত, টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দীর্ঘ দিনের যুদ্ধ থামল। রবিবার সকালে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। রেখে গেলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী, মা, বাবা এবং দিদিকে। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা।
advertisement

অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় আজ স্তব্ধ। তিনি জানান, "একটা বাচ্চা মেয়ে, বছর ২৪-এর মেয়েটা, দেখা হয়েছে, কথা হয়েছে, খুব খারাপ লাগছে। কিছুদিন একটা দোলাচলে ছিলাম। কালকেও সব্যসাচীর সঙ্গে, জিতুর সঙ্গে কথা হয়েছে। বাঁচার খুব ইচ্ছে ছিল, তারজন্য তো বারবার ফিরে আসছিল। এত মানুষের চাওয়া, প্রার্থনা, ইচ্ছে পূরণ হতে দিল না।"

প্রসঙ্গত, টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। ভক্তদের মনেও কালো মেঘ। অভিনেত্রীর ভালবাসার মানুষেরাও আজ শব্দ হারিয়েছেন। বহু যুদ্ধে জয়ী হয়েও ফিরে এল না মেয়েটা।

advertisement

কয়েকদিন আগেই এক রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন বলেও জানা যায়। retroperitoneal ewing sarcoma-এ আক্রান্ত তিনি আগে থেকেই। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন

এরপর কাজ করেছেন মাল্টিস্টারার সিরিয়াল ‘জীবন জ্যোতি’তেও ৷ এর পর ছোটপর্দার ছবি ‘মিত্তির পাড়ার মারাদোনা’তে অভিনয়৷ জি বাংলা অরিজিনালসের 'ভোলে বাবা পার করেগা'-তে দেখা গিয়েছিল। এখন সবই নেটমাধ্য়মের সৌজন্য়ে চোখের সামনে রয়ে যাবে, তবে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বছর ২৪-এর ঐন্দ্রিলা।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aindrila Sharma Death : বাঁচার খুব ইচ্ছে ছিল, সবার এত প্রার্থনাও কাজে এল না : জয়জিৎ বন্দ্যোপাধ্যায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল