এক বেনামী গ্রাম। আর তার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে বনলতা। তার পরনে লাল শাড়ি। এক ঢাল কালো চুল। কপালে লাল টিপ। চোখে এক পৃথিবী মায়া। মৃত্যুর পর তার পরিচয়- সে ভূত (জয়া আহসান)। আর সেই ভূতের সঙ্গেই আলাপ গ্রামে এক ছোট্ট ছেলের (বিষান্তক)। তবে ভয়ের নয়। সেই সম্পর্ক যেন নিখাদ বন্ধুত্বের। আর শিশুমনের যত প্রশ্ন, যাবতীয় কৌতুহল সেই ছোট্ট ছেলে উগরে দেয় গ্রামেরই এক সদস্য মাখনের (ঋত্বিক চক্রবর্তী) কাছে। বয়সের ছক ভেঙে সে যেন তার আরেক বন্ধু। কিন্তু কে এই ভূতপরী? কী-ই বা তার ইতিহাস? সে ভাল না খারাপ? নাকি তারও ঊর্ধ্বে কোনও কিছু? সেই গল্পই বলবে সৌকর্যের নতুন ছবি।
advertisement
আরও পড়ুন: মাত্র একটি গানেই কত টাকা আয় শ্রেয়ার? বাঙালি গায়িকার পারিশ্রমিক চমকে দেওয়ার মতো
আরও পড়ুন: সোনু নিগমর সঙ্গে তুলনা! ইন্ডিয়ান আইডলে নজর কেড়েও হারিয়ে গেলেন, কোথায় বাঙালি ইমন
নামভূমিকায় অর্থাৎ ‘ভূতপরী’র চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। তাঁর সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো তারকারা। দু’মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলার জুড়ে রইল রহস্য, রোমাঞ্চ আর একগুচ্ছ প্রশ্নের আভাস। ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
২০২২ সালে অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত ‘বল্লভপুরের রূপকথা’ও হরর ঘরানার ছবির হিসাবে বক্স অফিসে উদাহরণ তৈরি করেছিল। সৌকর্যের ছবিটিও কি এক পথেই হাঁটবে? এখন সেটাই দেখার।
