এই ছবির কাজ শুরু হওয়ার পর থেকেই জল্পনা ছিল যে এটি একটি বহির্মুখী প্রেমের কাহিনী, যেখানে গল্প ঘুরবে রাজা পৃথ্বীরাজ চৌহান এবং তার প্রেমিকা সংযুক্তাকে কেন্দ্র করে, একই সঙ্গে সেখানে তাঁর তিন স্ত্রীর উল্লেখও থাকবে। প্রথমবার ঐতিহাসিক ছবিতে কাজ করতে চলেছেন আক্কি। অক্ষয়ের এমন চরিত্র বেছে নেওয়ার কারণ নিয়ে বহু প্রশ্ন উঠেছে। অনেকে হতাশ হয়েছেন খিলাড়ি কুমারের এই ছবি করার সিদ্ধান্তে। তবে হতাশ হয়ে লাভ নেই, কিছু এক্সক্লুসিভ উপাদান আছে এই ছবিতে।
advertisement
বর্তমানের রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়েই রাজত্ব ছিল পৃথ্বীরাজ চৌহানের। একটি বিশ্বস্ত সূত্রের খবর, ঐতিহাসিক এই ছবির চিত্রনাট্য অনুযায়ী যুদ্ধের দৃশ্য থাকবে। যা গল্পের কাহিনি ও আকারকে পিরিয়ডিক্যাল ছবির উপযুক্ত করে তুলবে। মুম্বই-এর মধ আইল্যান্ড-এ (Madh Island) ছবির যুদ্ধের দৃশ্যের শ্যুটিং-এর জন্য বিশাল সেট তৈরি করা হয়েছিল। সেখানে অক্ষয় কুমার ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt) একসঙ্গে শ্যুটিং সেরেছেন। প্রকৃতপক্ষে, এই দৃশ্যই চলচ্চিত্রের প্রধান হাইলাইট হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এটি ইন্টারভ্যালের পর দেখা যাবে বলে জানা গিয়েছে। এই দৃশ্যে আক্কির অনুরাগীরা নতুন কিছু পাবে বলেই আশা প্রকাশ করেছে ওই বিশ্বস্ত সূত্র।
সুতরাং, ‘পৃথ্বীরাজ’ মূলত অ্যাকশন এবং রোমান্সে পরিপূর্ণ একটি ছবি। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) পরিচালিত এবং আদিত্য চোপড়া (Aditya Chopra) প্রযোজিত, ‘পৃথ্বীরাজ’ নভেম্বর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
