TRENDING:

আমিরকে নয়, শাহরুখকে ছুঁয়ে আনন্দ পেয়েছিলেন ফতিমা সানা শেখ

Last Updated:

আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে রাতারাতিই একেবারে স্টার হয়ে গিয়েছেন ফতিমা সানা শেখ ৷ যেখানেই যাচ্ছেন,সেখানে লোকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে রাতারাতিই একেবারে স্টার হয়ে গিয়েছেন ফতিমা সানা শেখ ৷ যেখানেই যাচ্ছেন,সেখানে লোকে ফতিমা কম, গীতা নামেই ডাকছেন তাঁকে ৷ এমনকী, নিজেকে একেবারে ফিট রাখতে, প্রত্যহ আমিরের অফিসে জিমে গিয়েও ফিটনেস ট্রেনিং নিচ্ছেন তিনি ৷ তবে আমিরের ছবি দিয়ে বলিউডের মাঠে পা দিলেও, ফতিমা কিন্তু শাহরুখ খানের অন্ধ ভক্ত ! আর একথা তিনি স্বীকার করেছেন স্পষ্টই!
advertisement

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ফতিমা জানিয়েছেন, ‘আমি যখন আমিরের দঙ্গলের জন্য অডিশন দিয়েছিলাম ৷ কোনও দিনই ভাবিনি, এই ছবিতে অভিনয়ের সুযোগ পাব ৷ তবে প্রথম ছবিই যে এত বড় ব্যানার ও আমির খানের বিপরীতে হয়েছে, তা সত্যিই ভাগ্যের ব্যাপার ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

কথায় কথায়, ফতিমা জানিয়েছে ‘আমি কিন্তু শাহরুখ খানের অন্ধ ভক্ত ৷ আমিরের দিওয়ালি পার্টিতে শাহরুখকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম ৷ আমাদের ট্রেনিং ভিডিও দেখিয়েছিলাম শাহরুখকে ৷ সেই সময়ই আমি তাঁকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছি ৷ এই অভিজ্ঞতা অসাধারণ ৷ ’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমিরকে নয়, শাহরুখকে ছুঁয়ে আনন্দ পেয়েছিলেন ফতিমা সানা শেখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল