TRENDING:

বাহুবলি ২-এর টিকিট চাই ? অগ্রিম বুকিংয়ের লাইন ৩ কিমি লম্বা !

Last Updated:

যেমনটি ভাবা ছিল ৷ ঘটলও তেমনটিই ৷ বাহুবলি ২ নিয়ে যে উত্তেজনার পারদ চড়বে, তা জানা ছিল আগে থেকেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যেমনটি ভাবা ছিল ৷ ঘটলও তেমনটিই ৷ বাহুবলি ২ নিয়ে যে উত্তেজনার পারদ চড়বে, তা জানা ছিল আগে থেকেই ৷ কারণ, টানা দু’বছর ধরে গোটা দেশের দর্শক অপেক্ষায় আছেন একটা প্রশ্নের উত্তরেই, ‘কাটাপ্পা কেন মারল বাহুবলিকে !’
advertisement

সেই অপেক্ষার অবসান ঘটবে রাত পোহালেই ৷ কারণ, শুক্রবারই মুক্তি পেতে চলছে পরিচালক এস রাজা মৌলির ম্যাগনাম ওপাস বাহুবলি ২ ৷ মঙ্গলবার থেকে কলকাতাতে শুরু হয়ে গিয়েছে এই ছবির অ্যাডভ্যান্স বুকিং ৷ তবে দেশের অন্যান্য শহরে এর আগে থেকেই অগ্রিম বুকিংয়ের জন্য লম্বা লাইন ৷ দক্ষিণ ভারতে স্বাভাবিকভাবেই বাহুবলি নিয়ে তুমুল ঝড় উঠেছে ৷ প্রত্যেক সিনেমা হলের সামনেই লম্বা লাইন ৷

advertisement

ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে বাহুবলি ২ ৷ এই প্রথম কোনও ভারতীয় ছবি যা মুক্তি পাচ্ছে দেশের ৯ হাজারটি স্ক্রিনে ৷ তবে শুধু দেশেই নয়, দুবাই, আমেরিকাতেও বাহুবলি ২ নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই দুবাই সেন্সর বোর্ডে উচ্চ প্রশংসা পেয়েছ বাহুবলি ২ !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলি ২-এর টিকিট চাই ? অগ্রিম বুকিংয়ের লাইন ৩ কিমি লম্বা !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল