জলেবি ছবিটি নিয়ে চর্চা শুরু হয়েছিল ছবির টিজার প্রকাশের পর থেকেই ৷ মহেশ ভাট প্রযোজনার এই ছবিতে রয়েছেন দুই বাঙালি ৷ প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর আবার তাদের দেখা এক ট্রেনের কামরায় ৷ একসঙ্গে সফর করছেন দুজনেই ৷ সেই সফরেই ফিরে দেখা হল তাদের অতীত ৷ অতীত ও বর্তমানের মিশলে জমল গল্প ৷ তৈরি হল বলিউডের প্রাক্তন ৷ তবে এই ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা নন, থাকছেন রিয়া চক্রবর্তী ও বরুণ মিত্র ৷
advertisement
উন্ডোজ প্রোডাকশনের থেকে সত্ত্ব কিনে অফিশিয়াল রিমেক বানিয়েছে ভিশেস ফিল্মস ৷ বাঙালি দর্শকদের কাছে যেমন সাড়া ফেলেছিল প্রাক্তন, তেমনই সাড়া মিলবে হিন্দি দর্শক মহলে, নিশ্চিত মহেশ ভাট ৷ তাই তো বাংলা ছবির অফিশিয়াল রিমেক বানালেন তিনি ৷ ছবির পরিচালনায় পুষ্পদীপ ভরদ্বাজ ৷ আপাতত অপেক্ষা ছবি মুক্তির ৷ এবার আর হিন্দি ছবির রিমেক নয়, বাংলা ছবির ঘনঘন হিন্দি রিমেক আশা জাগাচ্ছে টলিউডকে ৷
