TRENDING:

Viral Monali Thakur: মাঝরাতে বিদেশের গ্যারেজে মোনালি যা করলেন... ভিডিও ভাইরাল!

Last Updated:

সুন্দরী গায়িকার ভিডিও হল ভাইরাল (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুরিখ: বলিউডের অত্যন্ত জনপ্রিয় গায়িকা (Bollywood Singer Monali) মোনালি ঠাকুর৷ পেয়েছেন জাতীয় পুরস্কার৷ শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালির (Monali Thakur)উত্থান এক গানের রিয়ালিটি শো থেকে৷ তারপর তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন৷ গেয়েছেন বহু হিন্দি গান৷ আপাতত বিয়ের করে তিনি থাকেন সুইৎজারল্যান্ডে৷ আর সেখানেই মাঝরাতে কাণ্ড ঘটনালেন মোনালি৷ সুন্দরী গায়িকার ভিডিও হল ভাইরাল (Viral Video)৷
advertisement

মোনালি খুবই সপ্রতিভ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়৷ মাঝে মধ্যেই নিজের ভিডিও তিনি পোস্ট করেন৷ কখনও গান গেয়ে বা কখনও নাচের ভিডিও৷ তিনি সালসা নাচ শিখেছেন৷ অনেক সময় সেই নাচের ভিডিও পোস্ট করেন৷ শুধু গান বা নাচ নন, তিনি অভিনয়ও করেছেন৷ তবে আপাতত তিনি নিজের মতো করে সংসার করছেন৷ ২০১৭ বিয়ে করেছিলেন তিনি৷ তবে সকলের অগোচরে৷ কোনও জাঁক জমক ছাড়াই হয়েছিল তাঁর বিয়ে৷ বিয়ের রাতেই বিদেশে পাড়ি দিয়েছিলেন নায়িকা৷ তবে বহু দিন তিনি বিয়ের কথা গোপনে রেখেছিলেন৷ ২০২০তে প্রকাশ্যে আনেন নিজের বিয়ের কথা৷ স্বামীর নাম জানান, বিয়ের ছবিও পোস্ট করেন৷ এখন সুইৎজারল্যান্ডেই থাকেন মোনালি৷ আর সেখানেই মাঝরাতে ঘটালেন এক কাণ্ড৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

কথায় বলে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে৷ তেমনই যিনি গায়িকা, তাঁর জন্য আলাদা করে গানের মঞ্চ প্রয়োজন হয় না৷ তিনি যেখানে-সেখানেই গলা খুলে গান গাইতে পারেন৷ মোনালিরও সেই দশা৷ মাঝরাতে জুরিখের এক গ্যারেজে তিনি ধরলেন গান৷ আসলে একটু আবদ্ধ জায়গা বলে ইকো এফেক্ট হচ্ছিল৷ তাই তো মনের আনন্দে গান গাইলেন মোনালি৷ মাসুম ছবির জনপ্রিয় গান তুঝসে নারাজ গাইলেন মোনালি৷ সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রামে৷ সুন্দরী গাইকার গলায় মাঝরাতে এই গান একেবারে জমে উঠল৷ ভিডিও ভাইরাল হল নিমেষে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Monali Thakur: মাঝরাতে বিদেশের গ্যারেজে মোনালি যা করলেন... ভিডিও ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল