TRENDING:

প্রয়াত ‘সিটি অব জয়’-এর লেখক ডমিনিক ল্যাপিয়ের, বয়স হয়েছিল ৯১ বছর

Last Updated:

এই ফরাসি সাহিত্যিকের জন্ম হয় ১৯৩১ সালের ৩০ জুলাই৷ তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রয়াত ‘সিটি অফ জয়’-এর লেখর ডমিনিক ল্যাপিয়র৷ প্রকাশনার পর থেকেই এই উপন্যাস ছিল আলোচনার কেন্দ্রে৷ অনেকের কলকাতাকে নিয়ে এই উপন্যাস পছন্দ হয়েছিল, অনেকের আবার হয়ওনি৷ তবু এই উপন্যাস হয়ে গিয়েছে কলকাতার জীবনচর্যার এক ঐতিহাসিক দলিল৷ সোমবার ৯১ বছর বয়সে প্রয়াত হলেন তিনি৷
advertisement

এই ফরাসি সাহিত্যিকের জন্ম হয় ১৯৩১ সালের ৩০ জুলাই৷ তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে৷ তাঁর একটি বইয়ের বিক্রি পাঁচ কোটি ছাড়িয়ে গিয়েছিল বলে শোনা যায়৷ তাঁর জনপ্রিয়তম বই ‘ইজ প্যারিস বার্নি?’৷ কলকাতার সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘদিনের৷ সেই যোগাযোগের ফল ১৯৮৫ সালে প্রকাশিত ‘সিটি অফ জয়’৷ সেই উপন্যাসে তিনি কলকাতার এক রিক্সাচালকের জীবন নিয়ে লেখা হয় এই উপন্যাস৷ এই বইয়ের উপর নির্ভর করে একটি ছবিও তৈরি হয়, সেটি মুক্তি পায় ১৯৯২ সালে৷

advertisement

আরও পড়ুন: জি২০ বৈঠকের প্রস্তুতি পর্ব, সবার সাহায্য চাইলেন মোদি, ‘সাহায্য করব’, বললেন মমতা

আরও পড়ুন: ‘আমি আগেই বলেছিলাম ৩০ হাজার বেআইনিভাবে নিয়োগ হয়েছে’: শুভেন্দু অধিকারী

ভারতের সঙ্গে একটি দীর্ঘকালীন যোগসূত্র ছিল ল্যাপিয়েরের৷ লিখেছিলেন ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’-এর মতো বই, ল্যারি কলিন্সের সঙ্গে যৌথ ভাবে লেখা এই বইটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও কীর্তন, কখনও ভক্তিগীতি...! গানের সুরেই উন্নয়নের সুর মিলাচ্ছেন অদিতি মুন্সি, তৃণমূল প্রার্থী যেন ঘরের মেয়ে!
আরও দেখুন

মাদার টেরেজাকে নিয়ে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছিলেন তিনি৷ ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে তিনি লিখেছিলেন ‘ফাইভ পাস্ট মিডনাইট’৷ সব মিলিয়ে ভারতের সঙ্গে এক নিবিড় যোগাযোগ তৈরি হয়েছিল তাঁর৷ তাঁকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে ভারত সরকারও৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত ‘সিটি অব জয়’-এর লেখক ডমিনিক ল্যাপিয়ের, বয়স হয়েছিল ৯১ বছর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল