TRENDING:

রণবীরকে নাকি বিয়ে করছেন না ! দীপিকার নতুন মন্তব্যে জল্পনা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী কাণ্ড ! সব যখন রেডি, তখন এসব কী বলে উঠছেন দীপিকা পাড়ুকোন ৷ এই তো শোনা গিয়েছিল, চলতি বছরের নভেম্বর মাসেই নাকি বিয়ে করতে চলেছেন দীপিকা ও রণবীর ৷ এমনকী, গুঞ্জনে ছিল ইতালির লেক কোমোতেই নাকি বিয়ে হতে চলেছে দীপিকা-রণবীরের ৷ শোনা যাচ্ছিল মুম্বই থেকে হঠাৎই গায়েব হয়ে নাকি দীপিকা-রণবীর উড়ে গিয়েছেন বেঙ্গালুরুতে পুজোর জন্য ৷ এত সব কিছু খবর রটে যাওয়া সত্ত্বেও হঠাৎ এমন কি হল, যার জন্য রটে গেল দীপিকা নাকি রণবীরকে বিয়ে করছেন না !
advertisement

গপ্পোটা হল, সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা নাকি বলেছেন, ‘ভবিষ্যতে কী ঘটবে, তা আপাতত আমিই জানি না ৷ যদি নতুন কিছু ঘটে, তাহলে আমিই সবাইকে জানাব !’

আরও পড়ুন 

ভালো সিনেমা’য়... ঋতুপর্ণ আছেন তো !

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

দীপিকার এই মন্তব্য নিয়েই আপাতত তোলপাড় শুরু হয়েছে গোটা বলিউডে ৷ গুঞ্জন বলছে, তাহলে কী তিরে এসে তরী ডুবল ? শেষ মুর্হূর্তে এসে দীপিকা গেলেন পিছিয়ে ? এই নিয়ে অবশ্য পরিষ্কার কিছুই বলছেন না দীপিকা বা রণবীর কেউ-ই ৷ শুধুই জানাচ্ছেন, ‘যা হবে, তা সবাই দেখতেই পাবে !’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরকে নাকি বিয়ে করছেন না ! দীপিকার নতুন মন্তব্যে জল্পনা !