TRENDING:

Chalchitra Teaser: শহরের বুকে একের পর এক নারী হত্যা, কবে মিলবে মুক্তি? উত্তর মিলবে ডিসেম্বরে

Last Updated:

চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে ২০ ডিসেম্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুক্তি পেল প্রতিম ডি গুপ্তর আগামী ছবি ‘চালচিত্র’র প্রথম ঝলক। এই ছবিতে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রজিৎ বসু। এই ছবির মাধ্যমেই টলিপাড়ার পা রাখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং হিন্দি ছবির পরিচিত অভিনেতা শান্তনু মাহেশ্বরী। এর আগে প্রতিমের তৈরি সিরিজ ‘টুথপরি’-তে দেখা গিয়েছিল শান্তনুকে৷
advertisement

‘সিরিয়াল কিলিং’-এটাই ‘চালচিত্র’ ছবির থিম৷ টিজারে সেটা স্পষ্ট। আলো-আঁধারি, রক্তপাত এবং নৃশংসতা, এভাবে ছবির গল্প বলেছেন পরিচালক, অন্তত ট্রেলার তাই বলছে। গল্প শুরু হয় কলকাতার বুকে হয়ে চলা একের পর এক ধারাবাহিক নৃশংস খুন দিয়ে। সেইসব খুনের তদন্তে জড়িয়ে পড়েন চার পুলিশ। সেই চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। কলকাতা পুলিশের এক অবাঙালি পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শান্তনুকে।

advertisement

আরও পড়ুনGovinda News: ফাঁস হল আসল কারণ! গোবিন্দার ঘরে ‘গুলি চলার’ গোপন খবর জানিয়ে দিলেন বন্ধু শত্রঘ্ন সিনহা!

পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুন করছে কে? কেনই বা হচ্ছে খুন?আদৌ কী থামানো যাবে এই অপরাধ? এই নিয়েই ‘চালচিত্র’র গল্প। অপূর্ব অভিনীত চরিত্রটি যে বেশ ধূসর, স্পষ্ট ইঙ্গিত ঝলকেই দিয়ে রাখলেন পরিচালক। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু। রাইমা সেনকে দেখা যাবে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে ২০ ডিসেম্বর।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chalchitra Teaser: শহরের বুকে একের পর এক নারী হত্যা, কবে মিলবে মুক্তি? উত্তর মিলবে ডিসেম্বরে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল