TRENDING:

বিতর্কে ‘উড়তা পঞ্জাব’, সরব গোটা বলিউড

Last Updated:

বলিউডের কড়া নজরে ফের সেন্সর বোর্ড ও চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ গত এক সপ্তাহ ধরে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়েই বিতর্ক তুঙ্গে গোটা বলিউডে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের কড়া নজরে ফের সেন্সর বোর্ড ও চেয়ারম্যান পহেলাজ নিহালনি ৷ গত এক সপ্তাহ ধরে শাহিদ-করিনা-আলিয়ার ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়েই বিতর্ক তুঙ্গে গোটা বলিউডে ৷ সেন্সর বোর্ডের সমালোচনা করে প্রায় গোটা বলিউড পাশে এসে দাঁড়িয়েছে ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ ৷ এমনকী, সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুম্বই হাইকোর্টে মামলাও দায়ের করেছে ‘উড়তা পাঞ্জাব’-এর প্রযোজক ও পরিচালক ৷
advertisement

বুধবার এই বিতর্ক ঘিরে এক বিশেষ সাংবাদিক বৈঠক আয়োজন করে বলিউডের তাবড়রা ৷ সাংবাদিক বৈঠকে সেন্সর বোর্ডের আচরণকে সমালোচনা করে পরিচালক মহেশ ভাট বলে, ‘উড়তা পঞ্জাব’ ছবিতে আমি পরিচালকের কাজের প্রশংসা করছি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা চলতে পারে না৷’

‘উড়তা পঞ্জাব’ ইস্যু নিয়ে এখন একজোট বলিউড ৷ বুধবারের বৈঠকে পরিচালক জোয়া আখতার বলেন, ‘সেন্সর বোর্ড স্কুল প্রিন্সিপালের মত করছে ৷ যতই বাধা আসুক সিনেমা মুক্তি পাবেই ৷ ইন্টারনেটেও দর্শক দেখতে পাবে ৷ ’

advertisement

শাহিদের এই ছবি নিয়ে বিতর্ক ওঠে ছবির নামে ‘পঞ্জাব’ ব্যবহার করাতেই ৷ ছবির গল্প পঞ্জাবে নেশা ও মাদকের ব্যবহার নিয়ে, পঞ্জাবের ইয়ং জেনারেশনে মাদকাসক্তি নিয়ে ৷ পরিচালক ও প্রযোজকের কথায়, ‘উড়তা পঞ্জাব’ থেকে পঞ্জাব সরিয়ে নিলে বিষয়টিই স্পষ্ট হবে না ৷ অন্যদিকে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পহেলাজ নিহালনি আপত্তি তুলেছে এই ‘পঞ্জাব’ শব্দ নিয়েই ৷ শুধু তাই নয়, পহেলাজ নিহালনি ‘ঘুষ’ খাওয়ার অভিযোগ তুলেছেন অনুরাগের বিরুদ্ধে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

বুধবার বৈঠকে অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ‘বিভিন্ন ধরণের সিনেমা তৈরি হচ্ছে ৷ তিনি একা দেশের নীতিবোধ তৈরি করতে পারেন না ৷ আমি শেষ পর্যন্ত লড়ব ৷ দর্শকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অপরাধ ৷ একনায়কতন্ত্র চালাচ্ছেন নিহালনি ৷ সেন্সর বোর্ডের অরাজকতা কয়েক বছর ধরে চলছে ৷ আমি অনেকদিন ধরে এর প্রতিবাদ করছি ৷ এই সিনেমা নিয়ে অযথা রাজনীতি হচ্ছে ৷ আমি বাস্তব ঘটনা নিয়ে সিনেমা করি ৷ রাষ্ট্রের বিরুদ্ধে সিনেমা আজ পর্যন্ত করিনি ৷ সাধারণের জন্য সিনেমা করি ৷ আমি এভাবে সাংবাদিক বৈঠকে বসব ভাবিনি ৷ আমি রাজনীতি করি না, সিনেমা তৈরি করি ৷ ’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিতর্কে ‘উড়তা পঞ্জাব’, সরব গোটা বলিউড