TRENDING:

বাবার কাছে গল্প শুনেই কাটলো আব্রামের জন্মদিন ! দেখুন ভিডিও

Last Updated:

আব্রাম গল্প শুনতে খুব ভালবাসে। বিশেষ করে ভূতের গল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১৩ সালে ছোট্ট খান এসেছিলেন শাহরুখ খানের ঘর আলো করে। আব্রাম খান। স্বভাবে ছটফটে আব্রাম নেট দুনিয়ার সেনসেশন। সেই সঙ্গে অনেকটা শাহরুখের ছোটবেলার সঙ্গে মিলে যায় আব্রামের মিষ্টি চেহারা। গত কাল ছিল তাঁর জন্মদিন। আব্রামের আগেও কিং খানের দুই ছেলে মেয়ে রয়েছে। আরিয়ান ও সুহানা। তবে আব্রাম শাহরুখের চোখের মণি। কাজ না থাকলেই ছেলের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালবাসেন কিং খান।
advertisement

তবে এবার ছেলের জন্মদিনে তেমন কিছুই করা হয়নি। সারা দেশ করোনার সঙ্গে লড়ছে। এই অবস্থায় জন্মদিন সেলিব্রেশন করাটাও যেন বিলাসিতা। তবে আব্রাম অনেকটাই ছোট। ও আর এসবের কি বোঝে। জন্মদিনে কিছু তো একটা করতেই হত। আব্রাম গল্প শুনতে খুব ভালবাসে। বিশেষ করে ভূতের গল্প। জন্মদিনে ছেলেকে 'স্কেয়ারি' গল্প পড়ে শোনালেন শাহরুখ। হা করে বাবার কাছে গল্প শুনেই জন্মদিন কাটিয়ে দিল ছোট্ট আব্রাম। এই মিষ্টি ভিডিও গৌরি খান তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মায়ের থেকেও যদিও বাবাই নাকি আব্রামের বেশি প্রিয়। এ কথা লিখলেন গৌরি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবার কাছে গল্প শুনেই কাটলো আব্রামের জন্মদিন ! দেখুন ভিডিও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল