TRENDING:

বচ্চন পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত, এ বার রিপোর্ট এল বাড়ির ২৬ জন স্টাফের

Last Updated:

বচ্চন পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর কোভিড টেস্ট করা হয়েছিল ‘জলসা’য় কর্মরত ২৬ জন স্টাফের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রবিবার সোয়্যাব টেস্টে জানা গিয়েছিল শুধু অমিতাভ-অভিষেকই নন, করোনায় আক্রান্ত ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পুত্রবধূ ঐশ্বর্যও। অমিতাভ ও অভিষেক নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন । অন্যদিকে, ঐশ্বর্য আর আরাধ্যা বাড়িতেই কোভিডের চিকিৎসা করাচ্ছেন বলে জানা গিয়েছে । তবে জয়া বচ্চন ও অমিতাভের মেয়ে শ্বেতা-সহ তাঁদের পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
advertisement

বচ্চন পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর কোভিড টেস্ট করা হয়েছিল ‘জলসা’য় কর্মরত ২৬ জন স্টাফের । সোমবারই তাঁদের রিপোর্ট আসে । তবে আনন্দের বিষয়, তাঁদের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । তবে সুরক্ষার জন্য এখন সকলকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ।

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অমিতাভ ও অভিষেক দু’জনের অবস্থাই এখন স্থিতিশীল । তবে আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে তাঁদের ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বচ্চন পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত, এ বার রিপোর্ট এল বাড়ির ২৬ জন স্টাফের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল