TRENDING:

Bengali Mega Serials: প্রথম স্থানে ‘মিঠাই’-ই, তার পর কোন কোন ধারাবাহিক? দেখুন ফলাফল

Last Updated:

প্রতি সপ্তাহে ধারাবাহিকগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় পছন্দের তালিকায় ভাল স্থান পেতে ৷ গত সপ্তাহে কোন ধারাবাহিক কেমন ফলাফল করল ? আসুন, দেখে নিই তাদের পারফরম্যান্স ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা :  বাঙালির সন্ধ্যা বহুদিনই ছোটপর্দার বশ ৷  লকডাউনে গৃহবন্দি জীবনে দর্শকদের বড় অংশের সান্ধ্য বিনোদনের অন্যতম মাধ্যম টলিউডের মেগা ধারাবাহিক ৷ প্রতি সপ্তাহে ধারাবাহিকগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় পছন্দের তালিকায় ভাল স্থান পেতে ৷ গত সপ্তাহে কোন ধারাবাহিক কেমন ফলাফল করল ? আসুন, দেখে নিই তাদের পারফরম্যান্স ৷
advertisement

গত সপ্তাহের মতো এ বারও প্রথম স্থানে আছে ‘মিঠাই’ ৷ ১২.৫ রেটিং পেয়ে বাকি সকলকে টেক্কা দিয়েছে দর্শককে মিষ্টিমুখ করানো এই ধারাবাহিক ৷  তার পরে দ্বিতীয় স্থানে আছে ‘কৃষ্ণকলি’৷ তার সংগ্রহ ১০.৬ ৷ কিছুট কম রেটিং, ১০ নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ‘অপরাজিতা অপু’৷  ১ কম রেটিং নিয়ে ‘যমুনা ঢাকি’ রয়েছে চতুর্থ স্থানে ৷  এদের সকলের কাছে প্রতিযোগিতায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছেন রানিমা ৷ ৮.৭ রেটিং নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে ধারাবাহিক ‘রাণী রাসমণি’৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

প্রথম পাঁচটি ধারাবাহিকের গত সপ্তাহের তুলনায় কোনও ক্রম পরিবর্তন হয়নি ৷ গত সপ্তাহেও তারা এই ক্রমানুসারেই তালিকায় ছিল ৷ গত সপ্তাহ থেকে দু’ ধাপ পিছিয়ে খড়কুটো এ বার আছে ষষ্ঠ স্থানে, রেটিং পেয়েছে ৮.২ ৷ ‘মহাপীঠ তারাপীঠ’ পর পর দুই সপ্তাহেই আছে সপ্তম স্থানে, এ সপ্তাহে তার রেটিং কিছুটা বেড়ে হয়েছে ৭.৪ ৷ দু ধাপ পিছিয়েছে  ‘শ্রীময়ী’-৷ গত সপ্তাহে ষষ্ঠ স্থানে থাকা ধারাবাহিকটি এখন ৭.২ রেটিং নিয়ে অষ্টমে ৷ ‘দেশের মাটি’ অষ্টম থেকে হয়ে গিয়েছে নবম ৷ ধারাবাহিকটির রেটিং ৬.৮৷ এ সপ্তাহে বরং উত্থান হয়েছে ‘গঙ্গারাম’-এর ৷ ৬.৫ রেটিং নিয়ে ধারাবাহিকটি আছে তালিকার দশম স্থানে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Mega Serials: প্রথম স্থানে ‘মিঠাই’-ই, তার পর কোন কোন ধারাবাহিক? দেখুন ফলাফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল