TRENDING:

Arijit Singh Retirement: 'নতুন পথে হাঁটা'! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং

Last Updated:

Arijit Singh Retirement: ইনস্টাগ্রামে শেয়ার করা এক আবেগঘন বার্তায় অরিজিৎ জানান, তিনি আর নতুন কোনও ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ নেবেন না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বলিউড সঙ্গীতপ্রেমীদের আবেগে নাড়া দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা এক আবেগঘন বার্তায় অরিজিৎ জানান, তিনি আর নতুন কোনও ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ নেবেন না।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ সিনেমায় আর গান গাইবেন না, সঙ্গীত জগৎকে চমকে দিয়ে আচমকা অবসর ঘোষণা করলেন অরিজিৎ সিং!

তবে অরিজিৎ স্পষ্ট করে দিয়েছেন, তিনি সঙ্গীত থেকে অবসর নিচ্ছেন না। তাঁর কথায়, এই সিদ্ধান্তের পেছনে কোনও ক্লান্তি বা বিতর্ক নয়, বরং ব্যক্তিগত সৃজনশীলতা ও আত্মঅন্বেষণের ইচ্ছাই মূল কারণ। তিনি এখন বাণিজ্যিক চাপ থেকে সরে এসে স্বাধীনভাবে সঙ্গীত শিখতে, অন্বেষণ করতে এবং নিজের মতো করে একজন “ছোট শিল্পী” হিসেবে কাজ করতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাস্তা তো নয়, যেন...! সীমাহীন দুর্ভোগ, উত্তর ২৪ পরগনার এই রাস্তা এড়িয়ে চলাই এখন বুদ্ধিমান
আরও দেখুন

বছরের পর বছর বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দেওয়ার পর, এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন মূলধারার বাইরে গিয়ে শিল্পীসত্তাকে নতুনভাবে আবিষ্কারের প্রয়াস হিসেবে। অনুরাগীরা আবেগপ্রবণ হলেও, অরিজিতের ভবিষ্যৎ সঙ্গীতযাত্রা নিয়ে আশাবাদী।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Retirement: 'নতুন পথে হাঁটা'! প্লেব্যাক সিঙ্গিং ছাড়ার কারণ জানালেন অরিজিৎ সিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল