গতবছরের শেষের দিক থেকেই, হাতি-মানুষ সংঘাত ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বনদফতর। যেমন, সাধারণত, ভুট্টা ও গমের লোভেই হাতি লোকালয়ে ঢোকে। কাজেই, বনবস্তি লাগোয়া এলাকায় ভুট্টা, গমের বদলে বিকল্প চাষ করা হোক। লেবু, লঙ্কা , পেঁপে চাষের পরামর্শ দেয় বনদফতর। জঙ্গলের ভিতরেই যদি হাতির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকে তা হলেই হাতি আর জঙ্গলের বাইরে আসবে না। সেই বিষয়েও নানা উদ্যোগ নিয়েছে বনদফতরের কর্মীরা। রাজ্যের যে-সমস্ত অঞ্চলে হাতির উৎপাত, সেখানে সচেতনতা শিবিরও করা হয়েছে।
advertisement
Location :
First Published :
Jun 28, 2018 10:34 AM IST
