TRENDING:

Mamata Banerjee: ‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি’, ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে সরব মমতা! ভোটের মাঝেই বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

Lok Sabha Election 2024: ২২ এপ্রিল রায়গঞ্জে সভা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ‍্যেই বেজে গিয়েছে। এদিন রায়গঞ্জের সভায় ‘চাকরি বাতিল’ নিয়ে সরব মুখ‍্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ২২ এপ্রিল রায়গঞ্জে দু’দুটি সভা মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন রায়গঞ্জের সভায় ‘চাকরি বাতিল’ নিয়ে সরব মুখ‍্যমন্ত্রী। পাশাপাশি মুখ‍্যমন্ত্রীর ঘোষণা, ‘‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি আছে।’’
‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি’, ‘২৬ হাজার শিক্ষকের চাকরি খাওয়া’ নিয়ে সরব মমতা! ভোটের মাঝেই বড় ঘোষণার মুখ‍্যমন্ত্রীর
‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি’, ‘২৬ হাজার শিক্ষকের চাকরি খাওয়া’ নিয়ে সরব মমতা! ভোটের মাঝেই বড় ঘোষণার মুখ‍্যমন্ত্রীর
advertisement

সোমবার রায়গঞ্জের সভায় মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আসলে এটা ২৬ হাজার শিক্ষকের চাকরি খাওয়া। আমিও লড়ে যাব। আমরা সবাই আপনাদের পাশে আছি। এটা ওই বিজেপির হাতে দাঁড়ানো জজের কীর্তি।’’

আরও পড়ুন: এসি, কুলার লাগবে না! গরমে তেতেপুড়ে যাচ্ছে ঘর, এই ৫ উপায়ে হবে ‘সুপার কুল’, বাড়বে না ইলেকট্রিক বিলও

advertisement

প্রসঙ্গত, এসএসসি মামলায় সোমবারই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সব প্রার্থীর নিয়োগ বাতিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও চাকরির বৈধতা নেই। ফলে চাকরি গেল প্রায় ২৬ হাজার ব‍্যক্তির। সোমবার সভায় আদালতের এই রায়কে একরকম ‘চ‍্যালেঞ্জ’ জানালেন মুখ‍্যমন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ এলে আর দেখতে পাবেন না সন্ধ্যারতি! মন্দির কমিটির বড় সিদ্ধান্ত, যাওয়ার আগে জানুন
আরও দেখুন

তিনি বলেন, ‘‘আমি বিচারক নিয়ে বলছি না। আমি রায় নিয়ে বলছি। এই অর্ডার বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যখন বিপদে পড়বেন, তখন আর কেউ বা থাকলে আমি থাকবো। পাশে আছি বিজেপি জনস্বার্থ করলে জেল। আমি কারোর পাশ থেকে সরে দাঁড়াবো না।’’ প্রসঙ্গত প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ‍্যেই সম্পন্ন।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: ‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি’, ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়া নিয়ে সরব মমতা! ভোটের মাঝেই বড় ঘোষণা মুখ‍্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল