TRENDING:

WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া

Last Updated:

West Bengal HS 12th Class Result 2024: পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘোষণা করেন এবারের উচ্চ মাধ্যমিকের ফল। ২০২৪-এ পাশের হার ৯০ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ মাধ্যমিকের ৬ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘোষণা করেন এবারের উচ্চ মাধ্যমিকের ফল। ২০২৪-এ পাশের হার ৯০ শতাংশ। ৬৭৯৭৮৪ পড়ুয়া পাশ করেছেন।
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত
advertisement

আরও পড়ুনঃ আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি। ২০২৩-এ পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ। গত বছর পড়ুয়া ছিল ৮ লক্ষ ৫৩ হাজার। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম এই বছর।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

অন্যদিকে, ছাত্রদের শতকরা হার ৪৩.৪৮ ও এবং ছাত্রীদের ক্ষেত্রে শতকরা হার ৫৬.৫৩ শতাংশ। ছাত্রীদের সংখ্যায় ছাত্রদের তুলনায় ১ লক্ষ ৩ হাজার ৫৩ জন বেশি। ২৩৪১ টি পরীক্ষাকেন্দ্র থেকে এই বছর পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ১৭৬টি কেন্দ্র স্পর্শকাতর। তার জন্য এই কেন্দ্রগুলিতে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর থাকবে ও কিছু পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ও থাকবে বলে জানিয়েছিল সংসদ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Results 2024: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত, বাড়ল পাশের হার, এ বছর পাশ ৯০ শতাংশ পড়ুয়া
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল