TRENDING:

৪১ হাজার পরীক্ষার্থী নিয়ে পূর্ব মেদিনীপুরে শুরু মাধ্যমিক, পরীক্ষা নির্বিঘ্ন করতে সিসিটিভি নজরদারি

Last Updated:

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশরথী, এগরা, পূর্ব মেদিনীপুর: সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা৷ স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ তবে প্রস্তুতির মাঝেই মনে রাখা দরকার পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী৷ ৪১ হাজার পরীক্ষার্থী নিয়ে পূর্ব মেদিনীপুরে শুরু মাধ্যমিক!
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷

সেরা ভিডিও

আরও দেখুন
ডিজিটাল যুগে ‘দুর্যোধনের বিচার চাই’! সুন্দরবনে ৩৬ বছর ধরে মঞ্চস্থ হচ্ছে একই যাত্রাপালা
আরও দেখুন

আজ থেকে জেলাজুড়ে শুরু হলো ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা।মেধার জেলা হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে এ বছর মোট ৪১,৫৭২ জন পরীক্ষার্থী জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে।সকাল থেকেই এগরা মহকুমার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো।অনেক জায়গায় স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে স্বাগত জানান। জেলা প্রশাসন সূত্রে খবর, পরীক্ষা নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতাও লক্ষণীয়। গত কয়েক বছরের মতো এবারও জেলা পাশের হারে রাজ্যে শীর্ষস্থান ধরে রাখবে বলে আশাবাদী শিক্ষক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
৪১ হাজার পরীক্ষার্থী নিয়ে পূর্ব মেদিনীপুরে শুরু মাধ্যমিক, পরীক্ষা নির্বিঘ্ন করতে সিসিটিভি নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল