TRENDING:

Job News in Zoological survey of India: কলকাতা-সহ ৭ কেন্দ্রে কাজের দারুণ সুযোগ, গবেষক খুঁজছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া! আজই আবেদন করুন

Last Updated:

Job News in Zoological survey of India: প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে গবেষণার সুযোগে শূন্যপদ রয়েছে ২৬টি। জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আপনি যদি স্নাতকোত্তর হন, তবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে গবেষণার সুযোগ পেতে পারেন। সেখানে জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট ফেলো হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ রয়েছে ২৬টি।
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে গবেষণার সুযোগ
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-তে গবেষণার সুযোগ
advertisement

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রাণিবিদ্যা, ভূতত্ত্ব, আর্থ সায়েন্সেস কিংবা লাইফ সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরও থাকতে হবে। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরগুলিতে বিস্ফোরণের হুমকি-মেল! রাজ্যজুড়ে শোরগোল

advertisement

এ ছাড়াও প্রার্থীদের কোনও বিজ্ঞান বিষয়ক জার্নালে উল্লিখিত বিষয়ে একাধিক গবেষণাপত্র প্রকাশিত হওয়া প্রয়োজন। তাঁদের ডিএনএ বারকোডিং, ফিল্ড সার্ভে, ট্যাক্সোনমি, সিস্টেম্যাটিক্স-এর মতো বিষয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র প্রজেক্ট ফেলোদের বয়স ২৮ বছর এবং সিনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র প্রজেক্ট ফেলোদের বয়স ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭,০০০ টাকা থেকে ৪২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে।

advertisement

আরও পড়ুন: বেড়াতে যাওয়ার মুহূর্তে ছুটি বাতিল করল বস, বিমানবন্দরে দাঁড়িয়ে মহিলা কর্মীর প্রতিক্রিয়া শুনে হতভম্ব সকলে! আপনি?

সেরা ভিডিও

আরও দেখুন
টিকবে ৪০ বছর, মথুরাপুরে এবার 'ম্যাজিক' রাস্তা! ২ কোটিতে অভিনব রাস্তা
আরও দেখুন

আগ্রহীদের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ হতে চলেছে। নিযুক্তেরা কলকাতা, ইটানগর, গোপালপুর, হায়দ্রাবাদ, দিঘা, দেহদুন, কোজিকোড়, পুণে-সহ মোট ১৬টি কেন্দ্রে কাজ করার সুযোগ পাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News in Zoological survey of India: কলকাতা-সহ ৭ কেন্দ্রে কাজের দারুণ সুযোগ, গবেষক খুঁজছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া! আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল