TRENDING:

Jagdeep Dhankhar appoints new VC of RBU: মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার আগেই রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ফের সংঘাত

Last Updated:

রবীন্দ্র ভারতীর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন রাজ্যপাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে কয়েকদিন আগেই বিধানসভায় বিল পাস করিয়েছে রাজ্য সরকার৷ সেই বিল এখনও রাজ্যপালের সইয়ের অপেক্ষায় রয়েছে৷ এরই মধ্যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷
ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
advertisement

রবীন্দ্র ভারতীর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন রাজ্যপাল৷ এ দিন ট্যুইট করে নিজেই সেকথা জানিয়েছেন রাজ্যপাল৷ যদিও রাজ্যপালের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপালের অবশ্য দাবি, তিনি সার্চ কমিটির সুপারিশ মেনেই এই নিয়োগ করেছেন তিনি৷

আরও পড়ুন: বিরাট খবর, স্কুল শিক্ষকদের আর প্রাইভেট টিউশন নয়-বন্ধ কোচিংয়ে পড়ানোও! নির্দেশ রাজ্যের

advertisement

মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে যে বিল রাজ্য সরকার পাস করিয়েছে, তাতে এখনও সই করেননি রাজ্যপাল৷ ফলে সেই বিল এখনও আইনে পরিণত হয়নি৷ তাই আইনত এখনও রাজ্যপালই আচার্য পদে রয়েছেন৷

মহুয়া মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই নৃত্য বিভাগের অধ্যাপক৷ তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

যদিও রাজ্যপালের এই ঘোষণাকে অনৈতিক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'রাজ্যপাল অনৈতিক কাজ করছেন। দ্বিচারিতা করছেন পদে থেকে। রাজভবনকে বিজেপির আশ্রয়স্থল করছে।'

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Jagdeep Dhankhar appoints new VC of RBU: মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার আগেই রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ফের সংঘাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল