TRENDING:

শিয়ালদহে বাড়ি ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২, আহত ১

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাতভর বৃষ্টির মধ্যেই শিয়ালদহের বৈঠকপাড়ায় ভেঙে পড়ে একটি পুরনো বাড়ি ৷ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ ৷ সোমবার সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও একটি মৃতদেহ ৷ এর আগে গতকাল রাতে উদ্ধার হয় এক প্রৌঢ়ের মৃতদেহ ৷ ধ্বংসস্তূপের তলা থেকে জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা গিয়েছে ৷ পলাতক বাড়ি মালিক ৷
advertisement

রবিবার রাত আড়াইটে নাগাদ আচমকা পুরসভা ঘোষিত বিপজ্জনক ওই দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে ৷ অনুমান, টানা বৃষ্টির জেরেই ভেঙে পড়েছে ভগ্নপ্রায় বাড়িটি ৷ বাড়ির একতলায় একটি দোকান ছিল বলে জানা গিয়েছে ৷ সেখান থেকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় দুইজনকে ৷ নিকটবর্তী এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬২ বছরের গোপাল নস্করকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ৷ অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷

advertisement

আরও পড়ুন 

রেলে লক্ষাধিক কর্মী নিয়োগ, অবশেষে ঘোষিত পরীক্ষার তারিখ

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

এদিন সকালে ধ্বংসস্তূপ সরিয়ে মানিক জানা নামে আরও একজনের মৃতদেহ উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ মৃত দুইজনই ওই দোকানের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে ৷ টানা বৃষ্টির জেরেই দোকানের শেড ভেঙে পড়ে এই বিপত্তি বলে জানিয়েছে দমকল বাহিনী ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শিয়ালদহে বাড়ি ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২, আহত ১