TRENDING:

১৬ বছরের কিশোরীকে ৬ জন মিলে গণধর্ষণ, নির্যাতিতার সঙ্গে বাবা-শিশুকেও থেঁতলে খুন ঝাড়খণ্ডে

Last Updated:

গত ২৯ জানুয়ারি ঘটনাটি ঘটে৷ যদিও মঙ্গলবারই তা জানাজানি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হল৷ একই সঙ্গে নির্যাতিতার বাবা এবং তাঁর চার বছর বয়সি নাতনিকেও প্রাণে মারল দুষ্কৃতীরা৷ নৃশংস এই ঘটনা ঘটেছে ছত্তীসগড়ের কোরবা জেলায়৷
advertisement

লেমরু থানা এলাকার গাধুপ্রধা গ্রামের কাছে গত ২৯ জানুয়ারি ঘটনাটি ঘটে৷ যদিও মঙ্গলবারই তা জানাজানি হয়েছে৷ ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ছ' জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতরা সকলেই সাতরেঙ্গা গ্রামের বাসিন্দা৷

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বাবা মূল অভিযুক্ত সাঁতরাম মাঝওয়ারের বাড়িতে গত বছরের জুলাই মাস থেকে গবাদি পশু দেখাশোনার কাজ করতেন৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি ঘটনার দিন ওই ব্যক্তি এবং তাঁর মেয়ে ও এক নাতনিকে মোটরসাইকেলে করে গ্রামে ছাড়তে যাচ্ছিল মূল অভিযুক্ত সাঁতরাম৷

advertisement

জানা গিয়েছে, যাত্রাপথে কোরাই গ্রামের কাছে মোটরসাইকেল থামিয়ে মদ্যপান করে মাঝওয়ার৷ এর পর তার সঙ্গে বাকি অভিযুক্তরা যোগ দেয়৷ গাধুপ্রধা গ্রামের কাছে পাহাড়ের ঘেরা একটি জঙ্গলের মধ্যে ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা৷ তার পরে তিন জনকেই পাথর দিয়ে থেঁতলে খুন করে জঙ্গলের মধ্যে দেহগুলি ফেলে দিয়ে অভিযুক্তরা চম্পট দেয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

মঙ্গলবারই নির্যাতিতার দাদা লেমুর থানায় তিন জনের নামে নিখোঁজ ডায়েরি করে৷ দ্রুত তদন্তে নেমে অভিযুক্তদের জেরা করার পর গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের থেকে ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ বাকি দু' জন মারা গেলেও তখনও বেঁচে ছিল নির্যাতিতা৷ কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই কিশোরীর৷ ধৃতদের বিরুদ্ধে খুন, গণধর্ষণ ছাড়াও পকসো আইনে মামলা করেছে পুলিশ৷ এ ছাড়াও তফশিলি জাতি উপজাতিদের উপরে নির্যাতনের ধারাও যোগ করা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
১৬ বছরের কিশোরীকে ৬ জন মিলে গণধর্ষণ, নির্যাতিতার সঙ্গে বাবা-শিশুকেও থেঁতলে খুন ঝাড়খণ্ডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল