TRENDING:

BMW থেকে নেমে অভিনেত্রীর সামনে হস্তমৈথুন, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

BMW থেকে নেমে অভিনেত্রীর সামনে হস্তমৈথুন, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #মুম্বই: ফের প্রকাশ্যে অভব্যতা ৷ এবার অশ্লীলতার শিকার হলেন মু্ম্বইয়ের এক বিখ্যাত মারাঠি অভিনেত্রী ৷ ভরদুপুরে গাড়ি থেকে নেমে তাঁর সামনে হস্তমৈথুনের অভিযোগ উঠেছে এক গাড়ি চালকের বিরুদ্ধে ৷
advertisement

ট্রেনে বা বিমানে সহযাত্রী মহিলার সামনে হস্তমৈথুনের ঘটনায় এখন আর অবাক হতে হয় না ৷ বরং প্রশ্ন জাগে কী করে মানুষের মধ্যে এমন ঘৃণ্য, পাশবিক, নিকৃষ্ট প্রবৃত্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ! কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ভিড় বাসেই সিটে বসে তরুণীকে দেখে সহযাত্রীর হস্তমৈথুন ৷

এবার অভব্যতার শিকার হলেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়াল খ্যাত সুমিত রাঘবনের স্ত্রী চিন্ময়ী সুরভি ৷ পুলিশে অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি তুলে ধরেছেন সুমিত ৷ তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ সোমবার মুম্বইয়ের ভিলে পার্লে ইস্টে ঘটনাটি ঘটে ৷ পার্লে তিলক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন চিন্ময়ী ৷ সেসময় একটি সাদা রঙের বিএমডব্লু গাড়ি তাঁর সামনে এসে দাঁড়ায় ৷ গাড়ির চালক গাড়ি থেকে নেমে এসে সটান প্যান্টের চেন খুলে তাঁর দিকে তাকিয়ে হস্তমৈথুন করতে থাকেন ৷

advertisement

অশ্লীল এই ঘটনায় কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে অভিযুক্ত চড় মারতে যান সুমিতের স্ত্রী ৷ কিন্তু মুহূর্তের মধ্যে গাড়িতে উঠে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত ৷ গাড়ি চালককে ধরতে না পারলেও গাড়ির নম্বরটি নোট করে নেন চিন্ময়ী ৷ ১৯৮৫ নম্বরের সাদা বিএমডব্লু চালকের বিরুদ্ধে ভিলে পার্লে থানায় অভিযোগ দায়ের করেন দম্পতি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

গাড়িটি চিহ্নিত হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তাঁর চালক অভিযুক্ত জীবন চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ ৷ কিন্তু ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন এই চালক ৷ ঘটনাটি খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছে পুলিশ ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
BMW থেকে নেমে অভিনেত্রীর সামনে হস্তমৈথুন, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়