TRENDING:

সঙ্গিনী খুঁজে দেওয়ার টোপ, ছবি পছন্দ হলেই সর্বনাশ! কলকাতায় প্রতারণার রমরমা কারবার ফাঁস করল পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বান্ধবী খুঁজে দেওয়ার টোপ৷ বকলমে যৌন সুড়সুড়ি দিয়ে ফাঁদে ফেলে প্রতারণার রমরমা কারবার চলছিল৷ শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কলকাতার যাদবপুর এবং কসবা এলাকা থেকে দশজন মহিলা সহ ১৬ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই যাদবপুরের পোদ্দার নগর এবং কসবা এলাকা থেকে এই প্রতারণার কারবার চলছিল৷ অভিযোগ, ডেটিং অ্যাপের কর্মী বলে পরিচয় দিয়ে এই প্রতারকরা দেশের বিভিন্ন প্রান্তের বসবাসকারী পুরুষদের মেসেজ পাঠাতেন৷ মেসেজে বলা হত, মনের মতো সঙ্গিনী খুঁজে দেওয়া হবে৷ এই ফাঁদে পা দিয়ে যাঁরা সাড়া দিতেন, তাঁদের দুর্বলতারই সুযোগ নিতে প্রতারকরা৷

advertisement

তদন্তে উঠে এসেছে, প্রথমে ডেটিং অ্যাপ অথবা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নামে কিছু টাকা চাওয়া হত৷ যাঁরা টাকা দিতেন, তাঁদের আরও বড় ফাঁদে ফেলতে ইন্টারনেট থেকে বিভিন্ন মহিলাদের ছবি ডাউনলোড করে পাঠানো হত৷ বলা হত, এই মহিলারা সংস্থারই কর্মী এবং তাঁদেরকেই সঙ্গিনী হিসেবে পাওয়া যাবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
আবার দোল! যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ যার মূল আকর্ষণ পান্তা ভাতের ভোগ!
আরও দেখুন

কোনও ক্লায়েন্ট এই মহিলাদের কোনও একজনের ছবি বাছাই করলেই ফের প্রাইভেসি ফিস-এর নামে টাকা চাওয়া হত৷ গোল্ড মেম্বারশিপ, হোটেল বুকিং, হেলথ কার্ড সহ নানা অছিলায় টাকা হাতিয়ে নিত প্রতারকরা৷ এ ভাবেই ধাপে ধাপে ৫০০০ থেকে ১৫ হাজার করে একাধিক কিস্তিতে টাকা নেওয়া হত৷ কিন্তু মোটা টাকা দিয়েও কোনও সঙ্গিনীর সান্নিধ্য পেতেন না প্রতারিতরা৷ ফেরত দেওয়া হত না টাকাও৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
সঙ্গিনী খুঁজে দেওয়ার টোপ, ছবি পছন্দ হলেই সর্বনাশ! কলকাতায় প্রতারণার রমরমা কারবার ফাঁস করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল