TRENDING:

Gariahat Double Murder: গড়িয়াহাটে খুন কর্পোরেট কর্তা এবং গাড়ির চালক, বাড়ি বিক্রি নিয়ে বিবাদেই চরম নৃশংসতা?

Last Updated:

নিউ টাউনের বাসিন্দা সুবীরবাবু কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থার এমডি৷ গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে একটি তিনতলা বাড়ি ছিল তাঁদের (Gariahat Double Murder)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গড়িয়াহাটে নিজের বাড়িতেই খুন হলেন বহুজাতিক একটি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং তাঁর গাড়ির চালক (Gariahat Double Murder)৷ বাড়ির দোতলা থেকে উদ্ধার হয় সুবীর চাকি (৬১) নামে ওই ব্যক্তির দেহ৷ বাড়ির তিনতলায় পড়েছিল তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলের (৬৫) দেহ৷ মৃত কর্পোরেট কর্তার নাম সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডল ৷ ঘটনার তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা (Kolkata Police)৷
গড়িয়াহাটের এই বাড়িই বিক্রির চেষ্টায় ছিলেন সুবীর চাকি৷
গড়িয়াহাটের এই বাড়িই বিক্রির চেষ্টায় ছিলেন সুবীর চাকি৷
advertisement

নিউ টাউনের বাসিন্দা সুবীরবাবু কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থার এমডি৷ গড়িয়াহাটের (Gariahat) কাঁকুলিয়া রোডে একটি তিনতলা বাড়ি ছিল তাঁদের৷ সেই বাড়িটি বেশ কয়েক বছর ধরেই বিক্রি করার চেষ্টা করছিলেন সুবীরবাবু (Gariahat Double Murder)৷ রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গাড়ির চালক রবীন মণ্ডলকে নিয়ে গড়িয়াহাটের ওই বাড়িতে যান সুবীরবাবু৷

তাঁর পরিবারের দাবি, বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়েই কাঁকুলিয়া রোডের বাড়িতে গিয়েছিলেন সুবীর চাকি৷ কিন্তু দীর্ঘক্ষণ সুবীরবাবু না ফেরায় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তাঁর স্ত্রী এবং মা৷ কিন্তু ফোনে সুবীর বাবু বা তাঁর গাড়ির চালককে পাওয়া যায়নি৷ এর পরই অন্যান্য আত্মীয়দের বিষয়টি জানানো হয়৷

advertisement

আরও পড়ুন: হরিয়ানায় বেপরোয়া গতিতে বিয়েবাড়ির ৫ অতিথিকে পিষে দিল গাড়ি, মৃত ২!

সুবীরবাবুর এক আত্মীয়ই গড়িয়াহাটের বাড়িতে গিয়ে একতলা এবং দোতলার মধ্যে মেজেনাইন ফ্লোরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেন৷ এর পর পুলিশ এসে বাড়ির ভিতর থেকে দু' জনের দেহ উদ্ধার করে৷ পুলিশ সূত্রে খবর, মৃত দু' জনেরই ঘাড়, কব্জি এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল৷ সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত কোনও বিবাদ থেকেই এই হত্যাকাণ্ড বলে সন্দেহ পুলিশের৷ আবার সম্পত্তি নিয়ে কোনও বিবাদের জেরে ব্যক্তিগত আক্রোশ থেকে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷

advertisement

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিক্রির জন্য বাড়ি দেখানোর জন্যই রবিবার বিকেলে সম্ভবত এক বা একাধিক ব্যক্তিকে গড়িয়াহাটের বাড়িতে ডেকেছিলেন সুবীরবাবু৷ কাঁকুলিয়া রোডের একতলায় একটি অফিস ভাড়া দেওয়া রয়েছে৷ সেই অফিসেরই এক কর্মী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রবিবার দোতলায় ওঠার মেজেনাইন ফ্লোরের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল৷ আততায়ীরাই অন্য দিক দিয়ে বাড়িতে ঢুকে ওই দরজা বন্ধ করে দিয়েছিল কি না, সেই প্রশ্নও উঠছে৷

advertisement

পাশাপাশি, তদন্তকারীদের আরও অনুমান, খুনিরা সম্ভবত সুবীরবাবুর পরিচিতই ছিল৷ সেই কারণেই তাদের বাড়িতে ঢুকতে দিয়েছিলেন বা ডেকেছিলেন ওই কর্পোরেট কর্তা৷ রবিবার বিকেলের পর থেকে কাঁকুলিয়া রোডের ওই বাড়ি থেকে প্রতিবেশীরাও কোনও চিৎকার বা গন্ডগোলের খবর পাননি৷ রবিবার বিকেলে কাঁকুলিয়া রোডের ওই বাড়িতে কারা কারা ঢুকেছেন বা বেরিয়েছেন তা জানতে পাশের একটি বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি সুবীরবাবুর ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

তদন্তকারীদের ধারণা, গড়িয়াহাটে সুবীরবাবুর ওই পৈর্তৃক বাড়ির দাম কয়েক কোটি টাকা৷ কম দামে বহুমূল্য ওই সম্পত্তি হাতানোর লোভ থেকেই সুবীরবাবুকে খুন করা হতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ৷ সুবীরবাবুকে খুন হতে দেখে ফেলার কারণেই তাঁর চালককেও খুন হতে হল কি না, সেই প্রশ্নও উঠছে৷ কিন্তু দু' জনকে একজন আততায়ীর পক্ষে খুন করা সম্ভব নাকি আততায়ীরা সংখ্যায় একের বেশি ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থল থেকে রক্ত, আঙুলের ছাপের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল৷ সুবীর বাবুর ছেলে লন্ডনে থাকেন, মেয়ে থাকেন বেঙ্গালুরুতে৷ তাঁদেরকেও খবর পাঠানো হয়েছে৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Gariahat Double Murder: গড়িয়াহাটে খুন কর্পোরেট কর্তা এবং গাড়ির চালক, বাড়ি বিক্রি নিয়ে বিবাদেই চরম নৃশংসতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল