TRENDING:

১২ বছরের নাবালিকাকে ঘরে আটকে ধর্ষণ ও খুনের অভিযোগ

Last Updated:

অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: ১২ বছরের নাবালিকার উপর নির্মম শারীরিক অত্যাচার, ধর্ষণ ও খুনের অভিযোগে ৪ জনরে বিরুদ্ধে মামলা করেছে বিহারের পূর্ব চম্পারন পুলিশ ৷ এর পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement

শনিবার স্থানীয় পুলিশ স্টেশনের ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে এফআইআর দায়ের করতে দেরি করায় ৷ এমনকি ঘটনা সম্বন্ধে জেনেও মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি ৷ অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

২১ জানুয়ারি পূর্ব চম্পারন মার্কেটের একটি ভাড়া ঘরে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, নির্যাতিতার বাবা নেপালের বাসিন্দা ৷ তিনি এখানে সকালে চা বিক্রি করেন এবং রাতে পাহারার কাজ করেন ৷ অভিযুক্তরা নির্যাতিতার দেহ জ্বালিয়ে দেয় এবং তার বাবাকে হুমকিও দেয় যাতে পুলিশের কাছে তিনি এই বিষয়ে কোনও অভিযোগ না করে ৷ নির্যাতিতার বাবা মতিহারি সাব ডিভিশনাল পুলিশ আধিকারিকের কাছে এফআইআর দায়ের করতে যান ৷ অভিযোগ দায়ের করা হয় ৩ ফেব্রুয়ারি ৷ ২ ফেব্রুয়ারি পুলিশ ইন চার্জ ও রমেশ শাহ নামে এক ব্যক্তির মধ্যে কথোপকোতন ভাইরাল হয়ে যায় ৷ তাতে শোনা যায় তারা কোনও একটি মেয়ের দেহ নিয়ে আলোচনা করছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে ৷ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে ৷ নির্যাতিতার বাবা জানিয়েছেন, ঘটনার দিন তাঁর স্ত্রী নেপালে গিয়েছিলেন, ছেলে কাজে বেরিয়েছিল ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
১২ বছরের নাবালিকাকে ঘরে আটকে ধর্ষণ ও খুনের অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল