TRENDING:

ব্যাঙ্ক ফেল করে গেলে ১৫ লক্ষ টাকা ইনস্যুরেন্স মানি বাড়াতে নারাজ কেন্দ্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : ব্যাঙ্কে গচ্ছিত থাকে আপনার অনেক কষ্টের রোজগার ৷ একটু একটু করে যে টাকা জমান তাতে সুরক্ষাকভার দেওয়া হয় ৷ ইনস্যুরেন্স কভার এখন রয়েছে ১ লক্ষ টাকার ৷ সেটা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা অবধি কভার করার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷
advertisement

কিন্তু কেন্দ্র এই প্রস্তাবে সায় দেয়নি ৷ ১৯৯৩ সাল থেকে প্রতিটি অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা-র কভার করে দেওয়া হয়েছিল ৷ যাদের মিনিমাম ডিপোজিট ৩০ হাজার টাকা তারা এই সুরক্ষার আওয়ায় পরেন ৷ সুরক্ষা কভার দিচ্ছে ডেপোজিট ইনস্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন  ৷

অন্ধ্রপ্রদেশ সম্প্রতি এই কভারের টাকা বাড়িয়ে ১ থেকে ১৫ লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছিল ৷ অর্থমন্ত্রকের স্টেট মিনিস্টার শিব প্রতাপ শুক্লা এই বিষয়ে জানিয়েছেন ৷ তাঁর মতে ইনস্যুরেন্স  কভার এমন হওয়া উচিত যাতে সেটা সহজে দেওয়া যায় এবং একটা বাস্তবোচিত হয় ৷

advertisement

DICGC,-র সুরক্ষা আওতায় রয়েছে কমার্শিয়াল ব্যাঙ্ক, স্থানীয় ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্ক, বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক এবং বিদেশি ব্যাঙ্কের স্থানীয় শাখা ৷ তারাই যেকোনও এই ব্যাঙ্কগুলির সমস্ত গ্রাহককে এই ১ লক্ষ টাকার কভার দেয় ৷ ব্যাঙ্ক যদি ফেল করে তাহলে সমস্ত গ্রাহককে এই টাকা ফেরত দেওয়া হয় ৷

আরও পড়ুন - Asian Games 2018 : টেনিসে ব্রোঞ্জ অঙ্কিতার, সোনার লক্ষ্যে নামছে বোপান্না -দ্বিবিজ জুটি

advertisement

এই মুহূর্তে গ্রাহকদের সঞ্চয় থেকে ১০০ টাকায় প্রতি বছরে ১০ পয়সা করে ইনস্যুরেন্স কস্ট দেয় DICGC ৷ এই ইনস্যুরেন্স কভারের জন্য গ্রাহকদের কোনও রকম টাকা দিতে হয় না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
আরও দেখুন

টাকাটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে গ্রাহকদের থেকেও এই ইনস্যুরেন্স-র জন্য পরিষেবা দিতে বড় অঙ্কের টাকা নিতে হবে ৷ যা এই মুহূর্তে করতে আগ্রহী নয় কেন্দ্র ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্ক ফেল করে গেলে ১৫ লক্ষ টাকা ইনস্যুরেন্স মানি বাড়াতে নারাজ কেন্দ্র