TRENDING:

Vistara Delhi-Tokyo Flight: দিল্লি-টোকিও রুটে এবার সরাসরি বিমান পরিষেবা চালু ভিস্তারার

Last Updated:

Vistara launches flights from Delhi to Tokyo: সপ্তাহে একদিন করে দিল্লি-টোকিও রুটে বিমান চালানোর কথা ঘোষণা করেছে ভিস্তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পরিষেবা অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় অনেক কিছুই আটকে যায় ৷ পিছিয়ে যায় ভিস্তারার (Vistara) নতুন দিল্লি-টোকিও রুটে সরাসরি বিমান পরিষেবা শুরুর তারিখ ৷ শেষপর্যন্ত আজ, বুধবার থেকে শুরু হল যাত্রা ৷ দিল্লি বিমানবন্দর থেকে রাত ৩টের সময় টোকিওর হানেদা বিমানবন্দরের উদ্দেশে রওনা হল ভিস্তারার একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার বিমান ৷ সেটি টোকিও পৌঁছে যায় সেখানকার স্থানীয় সময় দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ৷ সপ্তাহে একদিন করে দিল্লি-টোকিও রুটে বিমান চালানোর কথা ঘোষণা করেছে ভিস্তারা ৷ আবার সেই বিমানটি যাত্রীদের নিয়ে টোকিও থেকে ফিরে আসবে দিল্লি ৷
advertisement

দু’দেশের সরকার করোনাকালে ভিসার যে নিয়মকানুন জারি করেছে ৷ তার আওতার মধ্যে পড়া যাত্রীরাই শুধুমাত্র জাপানে যাওয়া কিংবা সেদেশ থেকে ভারতে আসতে পারবেন ৷  আগামী দিনে এই রুটে আরও বেশি সংখ্যায় বিমান চালানোর পরিকল্পনা রয়েছে টাটা সন্স-সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিস্তারার ৷ এমনটাই জানিয়েছেন সংস্থার সিইও লেসলি থং ৷ টিকিটের দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vistara Delhi-Tokyo Flight: দিল্লি-টোকিও রুটে এবার সরাসরি বিমান পরিষেবা চালু ভিস্তারার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল