TRENDING:

Impact of Russia Ukraine Crisis on India: ইউক্রেনে যুদ্ধের দামামা বাজালো রাশিয়া, ভারতে দাম বাড়তে পারে এই জিনিসগুলির

Last Updated:

রাশিয়া (Russia) বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের (Crude Oil) উৎপাদক দেশগুলির অন্যতম (Russia Ukraine Crisis)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ইউক্রেনে সেনা প্রবেশের অনুমতি দিয়েছেন পুতিন (Russia Ukraine Crisis)৷ আরও ঘোরালো হয়ে উঠেছে ইউক্রেনের পরিস্থিতি৷ আপাত দৃষ্টিতে ভারতের সঙ্গে এর কোনও সম্পর্ক না থাকলেও রাশিয়া- ইউক্রেনের এই সঙ্কটের আঁচ লাগতে চলেছে ভারতীয়দের উপরেও৷ কারণ, রাশিয়া- ইউক্রেনের দ্বৈরথের জেরে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রায় অবধারিত৷
রাশিয়া ইউক্রেন সঙ্কটের প্রভাব পড়বে ভারতেও৷ Photo-Reuters
রাশিয়া ইউক্রেন সঙ্কটের প্রভাব পড়বে ভারতেও৷ Photo-Reuters
advertisement

রাশিয়া- ইউক্রেন দ্বন্দ্বের (Russia Ukraine Crisis) জেরে ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে৷ ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৬.৭ ডলারে পৌঁছে গিয়েছে৷ ২০১৪ সালের পর যা সর্বোচ্চ৷

অপরিশোধিত তেল

রাশিয়া (Russia) বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের (Crude Oil) উৎপাদক দেশগুলির অন্যতম৷ ফলে আগামী কয়েদিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু একশো ডলারে পৌঁছে যেতে পারে৷ যার প্রভাব পড়বে গোটা বিশ্বের আর্থিক বৃদ্ধির উপরেও৷

advertisement

সমীক্ষক সংস্থা জে পি মরগ্যান-এর বিশ্লষণে দাবি করা হয়েছে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু দেড়শো ডলারে পৌঁছলে বিশ্বের জিডিপি বৃদ্ধির হার ০.৯ শতাংশে নেমে আসতে পারে৷

দামি হতে পারে গ্যাস, এলপিজি, কেরোসিন

বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধলে সিএনজি, পিএনজি-র মতো বাড়িতে ব্যবহৃত জ্বালানির দামও বাড়তে পারে৷ শুধু তাই নয়, অপরিশোধিত তেলের দাম বাড়লে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকির পরিমাণও বাড়ানোর প্রয়োজন হতে পারে৷

advertisement

আরও দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের

অতীতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেই ভারতে পেট্রোল, ডিজেলের দাম চড়চড়িয়ে বেড়েছে৷ ২০২১ সালেই পেট্রোল, ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধির সাক্ষী থেকেছে দেশ৷

আরও পড়ুন: ইউক্রেনে মিলিটারি অপারেশন রাশিয়ার! 'বিরাট যুদ্ধ' শুরু, সতর্কবার্তা বাইডেনেরও

ভারতে মোট জ্বালানি তেলের যা চাহিদা, তার আশি শতাংশই আমদানি করতে হয়৷ ভারত বিদেশ থেকে যা যা আমদানি করে, তার ২৫ শতাংশই তেল৷ ফলে জ্বালানি তেলের দাম বাড়লে রাজকোষে ঘাটতিও বাড়বে৷

advertisement

বাড়তে পারে গমের দাম

খাদ্যদ্রব্যের দামও বাড়ার আশঙ্কা

বিশেষজ্ঞদের আরও আশঙ্কা, কৃষ্ণ সাগর অঞ্চল থেকে গমের সরবরাহ ব্যাহত হলে খাদ্য দ্রব্যেরও মূল্যবৃদ্ধি ঘটতে পারে৷ রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারী দেশ৷ ইউক্রেন রয়েছে চার নম্বরে৷ গোটা বিশ্বে যে দেশগুলি গম রপ্তানি করে, তার চার ভাগের এক ভাগই করে রাশিয়া এবং ইউক্রেন৷

advertisement

আরও পড়ুন: 'বড় সঙ্কট'! রাশিয়া পরিস্থিতিতে সব পক্ষকে 'সংযমের' আহ্বান ভারতের!

রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দাবি করা হয়েছে, করোনা অতিমারির জেরে সরবরাহ ব্যাহত হওয়ায় এমনিতেই গত এক দশকে খাদ্যদ্রব্যের মূল্যে সর্বোচ্চ বৃদ্ধি ঘটেছে৷

দামি হতে পারে ধাতু

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এর পাশাপাশি বাড়তে পারে প্যালাডিয়াম বলে গাড়ি নির্মাণ এবং মোবাইল ফোনে ব্যবহৃত একটি ধাতুর দামও৷ গত কয়েক সপ্তাহে প্যালাডিয়ামের দাম অনেকটাই বেড়ে গিয়েছে৷ কারণ রাশিয়া প্যালাডিয়ামের বৃহত্তম রপ্তানিকারী দেশ৷ রাশিয়ার উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপার আশঙ্কাতেই বেড়ে গিয়েছে প্যালাডিয়ামের দাম৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Impact of Russia Ukraine Crisis on India: ইউক্রেনে যুদ্ধের দামামা বাজালো রাশিয়া, ভারতে দাম বাড়তে পারে এই জিনিসগুলির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল