TRENDING:

Change From 1st November : আগামিকাল থেকে যে যে নিয়মে হতে চলেছে বড় বদল

Last Updated:

বিমা পলিসি থেকে এলপিজি সিলিন্ডারের দাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে বদল করা হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নভেম্বর মাস শুরু হতেই একাধিক নিয়মে আসতে চলেছে বড় বদল ৷ বিমা পলিসি থেকে এলপিজি সিলিন্ডারের দাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে বদল করা হবে ৷ এর প্রভাব আপনার জীবন ও পকেটে সরাসরি পড়তে চলেছে ৷
advertisement

ওটিপি-র মাধ্যমে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার, বদলাবে দামও -

প্রত্যেক মাসের পয়লা তারিখ দেশের সরকারি তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের দামের সমীক্ষা করে এবং দরকার অনুযায়ী দামে বদল করে থাকে ৷ অনুমান করা হচ্ছে আগামিকাল ফের রান্নার গ্যাসের দামে বদল করা হতে পারে ৷ এর পাশাপাশি সিলিন্ডারের বুকিংয়ে আপনার কাছে ওটিপি আসবে এবং ডেলিভারির সময় এই ওটিপি দিলেই গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ৷

advertisement

আরও পড়ুন: ছট পুজোর দিন দেখে নিন কত হল সোনা-রুপোর নতুন দাম

সমস্ত বিমার জন্য কেওয়াইসি বাধ্যতামূলক-

পয়লা নভেম্বর থেকে সমস্ত ধরনের বিমা পলিসির জন্য কেওয়াইসি করানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ইরডা-র নির্দেশ অনুযায়ী, আপনি জীবন বিমা পলিসি করেথাকুন বা জেনারল ইনস্যুরেন্স, সব ধরনের ইনস্যুরেন্সের জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ স্বাস্থ্য ও বাহন বিমার জন্য কেওয়াইসি করাতে হবে ৷ এখন পর্যন্ত ১ লক্ষ টাকার বেশি ক্লেমের জন্য সংস্থাগুলি কেওয়াইসি করিয়ে থাকে ৷

advertisement

আরও পড়ুন: ট্যুইটারে নীল টিক পেতে হলে খসাতে হবে টাকা, নয়া পরিকল্পনা মাস্কের!

পিএম কিষান যোজনার নিয়মে বদল-

কেন্দ্র সরকারের সবচেয়ে সফল যোজনার মধ্যে একটি হল পিএম কিষান যোজনার নিয়মে আগামিকাল থেকে বদল করা হবে ৷ নয়া নিয়ম অনুযায়ী, এবার সুবিধাভোগীরা পিএম কিষান পোর্টালে কেবল নিজেদের আধারের মাধ্যমে স্টেটাস চেক করতে পারবেন না ৷ এর জন্য এবার থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে ৷

advertisement

জিএসটি রিটার্নের জন্য কোর্ড জরুরি হবে

দেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীদের জন্য জিএসটি নিয়মে আগামিকাল থেকে বদল হতে চলেছে ৷ এবার ৫ কোটির কম টার্নওভারের করদাতারা রিটার্ন জমা দেওয়ার সময় চার অঙ্কের এইচএসএন কোড দেওয়া বাধ্যতামূলক ৷ আগে এই কোড দুই অঙ্কের হত ৷ এর আগে প্রথমে ১ অগাস্ট থেকে ৫ কোটির বেশি টার্নওভারের করদাতাদের জন্য ছ’অঙ্কের কোড দেওয়ার দরকার পড়বে ৷

advertisement

দিল্লিতে বিদ্যুতের বিলে সাবসিডি বন্ধ-

দিল্লি সরকার ১ নভেম্বর থেকে বিদ্যুতের সাবসিডি নিয়ে বড় বদল করতে চলেছে ৷ সাবসিডির জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ যে উপভোক্তারা নিজেদের নথিভুক্ত করাবেন না তাঁরা ১ নভেম্বর থেকে বিদ্যুতে সাবসিডি পাবেন না ৷

বিমানে নিয়ে যেতে পারবেন পোষ্য

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

নয়া বিমান সংস্থা আকাসা এয়ার জানিয়েছেন, ১ নভেম্বর থেকে তাঁদের যাত্রীদের নতুন পরিষেবা দিতে চলেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, আপনার সঙ্গে নিজের পোষ্য নিয়ে যাত্রা করতে পারবেন ৷ সংস্থা শীঘ্রই নতুন কার্গো পরিষেবা শুরু করতে চলেছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Change From 1st November : আগামিকাল থেকে যে যে নিয়মে হতে চলেছে বড় বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল