TRENDING:

কম মূল্যের অনলাইন লেনদেনে আর দিতে হবে না OTP

Last Updated:

নগদ সঙ্কট সামলাতে অনলাইন ট্রান্সজাকশনের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ক্যাশলেস লেনদেন ছাড়াও অনলাইন ছোট অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে শিথিল হল নিয়ম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নগদ সঙ্কট সামলাতে অনলাইন ট্রান্সজাকশনের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ক্যাশলেস লেনদেন ছাড়াও অনলাইন ছোট অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে শিথিল হল নিয়ম ৷ এবার থেকে নেট ব্যাঙ্কিং ব্যবহার করে ২০০০ টাকা বা এর চেয়ে কম অঙ্কের টাকার লেনদেনে আর প্রয়োজন হবে না কোনও OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ডের ৷
advertisement

ছোট অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে দু-ধাপের অথেটিকেশন প্রক্রিয়া তুলে নিল আরবিআই ৷ এবার থেকে ২০০০ টাকা বা এর কম অঙ্কের টাকার অনলাইন ট্রান্সজাকশন করার সময় রেজিস্টার্ড মোবাইল নাম্বারে OTP অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে না ৷ ফলে ছোট অঙ্কের লেনদেন হয়ে গেল আরও সহজ ৷

তবে একইসঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, শুধুমাত্র অনুমোদিত কার্ড নেটওয়ার্কের মাধ্যমেই এই সুবিধে পাওয়া যাবে ৷ তবে অনলাইনে সবচেয়ে কম কত অঙ্কের লেনদেন করা যাবে তা নির্ধারণ করবে ব্যাঙ্কগুলি ৷ লেনদেনের সর্বনিম্ন সীমা বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে হেরফের হতে পারে ৷ তবে রেজিস্টার্ড গ্রাহকদের ২০০০ টাকা অবধি টান্সজাকশনে শুধু লগইন আইডি আর পাসওয়ার্ড দিলেই চলবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

তবে অথেনটিকেশন প্রসেস সরল হয়ে যাওয়ায় সতর্কও করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ গ্রাহকদের অ্যাকাউন্টের নিরাপত্তার কথা ভেবে RBI জানিয়েছে, ‘নির্দিষ্ট ব্যাঙ্ক এবং অনুমোদিত কার্ড নেটওয়ার্কই সম্পূর্ণভাবে গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবে ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কম মূল্যের অনলাইন লেনদেনে আর দিতে হবে না OTP
Open in App
হোম
খবর
ফটো
লোকাল