TRENDING:

রেশনকার্ড হোল্ডারদের জন্য জরুরি খবর! মিলবে এই বড় সুবিধা...

Last Updated:

রেশন কার্ডের জন্য অনলাইনেও আবেদন করতে পারবেন-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রেশন কার্ড হোল্ডারদের জন্য এই খবরটি জেনে রাখা বেশ জরুরি ৷ রেশন কার্ডে ফ্রি রেশনের পাশাপাশি আর কী কী সুবিধা মিলবে জেনে নিন ৷ দেশের সমস্ত নাগরিকদের জন্য এটা অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ পরিচয়পত্র হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে ৷ এছাড়া করোনা কালে দরিদ্র মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে সরকার ৷
advertisement

সরকারের তরফে নভেম্বর পর্যন্ত গরিব মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছে ৷ এই যোজনার মাধ্যমে দেশের প্রায় ৮০ কোটি মানুষ ফ্রিতে রেশন পাচ্ছেন ৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের গরিব মানুষদের ৫ কেজি রেশন দেওয়া হচ্ছে ৷

বিনামূল্যে এবং সস্তায় রেশনের পাশাপাশি এই কার্ডের মাধ্যমে একাধিক সুবিধা পাওয়া যায় ৷ রেশন কার্ড আপনি ঠিকানার প্রমাণ পত্র বা পরিচয় পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন ৷ ব্যাঙ্কে কাজ বা গ্যাস কানেকশন নেওয়ার জন্য এই কার্ড ব্যবহার করতে পারবেন ৷ ভোটার আইডি বা অন্যান্য ডকুমেন্ট তৈরি করার জন্য এই কার্ড ব্যবহার করা যেতে পারে ৷

advertisement

আপনার ইনকাম ২৭ হাজার টাকার কম হলে দারিদ্র সীমার নিচের রেশন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে ৷ রেশন কার্ড তিন ধরনের হয় APL, BPL, AAY ৷

রেশন কার্ডের জন্য অনলাইনেও আবেদন করতে পারবেন-

>> এর জন্য রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে যেতে হবে

>>  এবার Apply online for ration card লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে

advertisement

>> রেশন কার্ড তৈরির জন্য আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে

>> রেশন কার্ড তৈরির জন্য ৫ টাকা থেকে ৪৫ টাকা চার্জ নেওয়া হতে পারে

>> ফর্ম ফিলআপের পর টাকা জমা দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

>> ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর আপনার রেশন কার্ড তৈরি হয়ে যাবে

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেশনকার্ড হোল্ডারদের জন্য জরুরি খবর! মিলবে এই বড় সুবিধা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল