TRENDING:

নগদ টাকা লেনদেনে আরও কড়া নিয়ম জারি করল কেন্দ্র

Last Updated:

নগদ টাকা লেনদেনে আরও কড়া নিয়ম জারি করল কেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই দেশে কালো টাকা বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে বড় অঙ্কের নগদ লেনদেন প্রায় নিষিদ্ধ করেছে আয়কর বিভাগ ৷ কালোবাজারি ঠেকাতে এবার নিয়ম আরও কড়া করল কেন্দ্র ৷ ব্যাঙ্কেও নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করতে নয়া পদক্ষেপ নিল কেন্দ্র ৷ এবার থেকে ব্যাঙ্ক বা কোনও আর্থিক সংস্থাতেও ৫০ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে দেখাতে হবে বৈধ পরিচয়পত্র ৷
advertisement

অর্থমন্ত্রকের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৫০ হাজার টাকার বেশি নগদে লেনদেন করা হলে এবার থেকে ব্যাঙ্ক ও আর্থিক সংস্থা খুঁটিয়ে দেখবে গ্রাহকের পরিচয়পত্র ৷ একইসঙ্গে প্রতিবার নগদ লেনদেনের সময় গ্রাহককে জমা দিতে হবে পরিচয়পত্রের ফটোকপি ৷ আসল নথির সঙ্গে তা মিলিয়ে দেখবে আর্থিক প্রতিষ্ঠান ৷

ব্যাঙ্কের সঙ্গে সঙ্গে চিট ফান্ড কোম্পানি, কো-অপারেটিভ ব্যাঙ্ক, হাউজিং ফিনান্স ইনস্টিটিউট, নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিকেও এই নিয়ম অনুসরণ করার কথা বলা হয়েছে ৷

advertisement

৫০ হাজার টাকা মূল্যের থেকে বেশি বিদেশি মুদ্রার লেনদেনের ক্ষেত্রেও গ্রাহককে বৈধ পরিচয়পত্র ও তার প্রত্যায়িত নকল জমা দিতে হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নগদ টাকা লেনদেনে আরও কড়া নিয়ম জারি করল কেন্দ্র