TRENDING:

PM Kisan: এই ভুল করে থাকলে অ্যাকাউন্টে আসবে না টাকা!

Last Updated:

কীভাবে চেক করবেন লিস্টে আপনার নাম রয়েছে -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় (PM Kisan Samman Nidhi 2021) কেন্দ্র সরকারের তরফে কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে ৷ কিন্তু আপনি একটি ভুলে করে থাকলে নবম কিস্তির (Pm kisan 9th installment)২০০০ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না ৷ আজই স্টেটাস চেক করে নিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা ৷
advertisement

অগাস্ট মাসে কেন্দ্র সরকারের তরফে নবম কিস্তি জারি করা হবে ৷ এই স্কিমে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে ৷ সরকার এখনও পর্যন্ত আটটি কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে ৷

কীভাবে চেক করবেন লিস্টে আপনার নাম রয়েছে -

1.এর জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in যেতে হবে

2.হোম পেজে Farmers Corner এর অপশনে ক্লিক করতে হবে

advertisement

3.Farmers Corner সেকশনের মধ্যে Beneficiaries List এর অপশনে ক্লিক করতে হবে

4.এরপর Get Report-এ ক্লিক করতে হবে

5.ক্লিক করার পর সুবিধাভোগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ এখানে নিজের নাম চেক করে নিতে পারবেন ৷

এপ্রিল-জুলাই অষ্টম কিস্তির টাকা অ্যাকাউন্টে না এসে থাকলে নবম কিস্তির টাকা না পাওয়ার সম্ভাবনা বেশি ৷ সঠিক ডকুমেন্ট না দেওয়া থাকলে, ব্যাঙ্ক ও আধার ডিটেল ম্যাচ না করলে টাকা ট্রান্সফার হবে না ৷

advertisement

একাধিক বার দেখা গিয়েছে, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়ে থাকেন অনেকে ৷ এর জেরে তাঁদের টাকা আটকে যায় ৷ এরকম ভুল করে থাকলে বাড়িতে বসেই সেটা সহজেই ঠিক করতে পারবেন ৷

১. এর জন্য প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে ৷

২. ফার্মার কর্নারের মধ্যে Edit Aadhaar Details অপশনে ক্লিক করতে হবে ৷

advertisement

৩. আধার নম্বর দিয়ে ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে ৷

৪. নামে ভুল থাকলে সেটিও অনলাইনে ঠিক করতে পারবেন ৷

৫. অন্যান্য ভুল থাকলে কৃষি বিভাগ কার্যালয়ে যোগাযোগ করতে হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

৬. Helpdesk অপশনের মাধ্যমে আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এই ভুল করে থাকলে অ্যাকাউন্টে আসবে না টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল