TRENDING:

সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে থানাতেই আত্মঘাতী এসআই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#বাঁকুড়া: থানার মধ্যে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক সাব ইনস্পেকটর ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা পুলিশের শালতোড়া থানায় ৷ মৃতের নাম বিশ্বনাথ মন্ডল ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা বিশ্বনাথ বছরখানেক আগেই এএসআই থেকে এসআই পদে উন্নীত ৷ এসআই হওয়ার পরই তাঁকে শালতোড়া থানায় পোস্টিং দেওয়া হয় ৷

বৃহস্পতিবার সকাল আটটা থেকেই থানায় টেবিল ডিউটিতে ছিলেন বিশ্বনাথবাবু ৷ হঠাৎই রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ গুলির শব্দ পেয়ে বাকি পুলিশকর্মীরা ছুটে এসে বিশ্বনাথ বাবুকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন ৷ নিজের নাইন এম এম সার্ভিস পিস্তল থেকে কানের নীচে গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা ৷

advertisement

আরও পড়ুন 

অবশেষে ঘেরাওমুক্ত উপাচার্য, ক্লাস বয়কট-সহ ক্যাম্পাসে ধর্মঘটের ডাক আন্দোলনকারীদের

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

আহত, রক্তাক্ত বিশ্বনাথ মন্ডলকে তৎক্ষণাৎ স্থানীয় শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সহকর্মীরা ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের অনুমান, সাংসারিক অশান্তিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই এই পদক্ষেপ নিয়েছেন বিশ্বনাথ মন্ডল ৷ তবে এই আত্মহত্যার পিছনে অন্য কারণ খতিয়ে দেখছে শালতোড়া থানার পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে থানাতেই আত্মঘাতী এসআই