সংখ্যাতত্ত্ব অনুযায়ী দেখে নেওয়া যাক মাসের ১৪ তারিখ জন্মদিন হলে কেমন হতে পারে জাতক-জাতিকার জীবন—
কোনও মাসের ১৪ তারিখ জন্ম হলে জাতক-জাতিকার তাঁর অধিপতি হবেন বুধ। তাই এই দিনের জাতক-জাতিকাকে কাজের পাশাপাশি ভাগ্যের সহয়তাও নিতে হবে।
এই দিনে জন্ম হলে জাতক-জাতিকা খুবই প্রতিভাবান হয়ে থাকেন। যেকোনও কাজ নিখুঁত ভাবে শেষ করতে এঁদের জুড়ি মেলা ভার। সব থেকে বড় বিষয় হল, এঁদের ভাগ্য সারা জীবন সুপ্রসন্ন থাকে। অর্থ উপার্জনের জন্য দারুন পরিকল্পনা করতে পারেন এঁরা। স্বভাবের দিক থেকে এঁরা সাহসি হয়ে থাকেন। কোনও কিছুতেই ভয় পান না। আবার এঁদের মধ্যে শিল্পী সত্তাও বিরাজ করে। আশপাশে ঘটে চলা সমস্ত ঘটনা সম্পর্ক অবগত থাকেন এঁরা সব সময়। এঁদের সামাজিক জীব হিসেবে চিহ্নিত করা যায়। সকলের সঙ্গে মিশতে পছন্দ করেন। সব সময় এঁরা তারুণ্যে ভরপুর থাকেন। আশপাশের সব মানুষকে আনন্দে ভরিয়ে রাখেন। আবার এঁদের সুবিবেচকও বলা যায়।
advertisement
তবে কোনও কোনও বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। যেমন, এঁদের মধ্যে ধৈর্যের অভাব দেখা যায়। সব কাজ দ্রুত শেষ করে ফেলতে চান। আবার এঁদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষাও থাকে অতিমাত্রায়। প্রথম দর্শনেই যেকোনও মানুষকে অবিশ্বাস করে বসেন। কারও চেহারা দেখেই তাঁকে বিচার করার প্রবণতাও থাকে এঁদের মধ্যে। সেই সঙ্গে অর্থের প্রতি এঁদের প্রবল আকর্ষণ থাকে, অত্যধিক বস্তুবাদী মনোভাব নিয়েই চলেন সারাজীবন।
এই দিনের জাতক-জাতিকারা পেশা হিসেবে অভিনয়, খেলাধুলা, স্পনসরশিপ, বিপিও হাউস, সেনা, মেশিনারি, মেটাল, সিমেন্ট, পোশাক, হার্ডওয়্যার, আসবাব বা কৃষিকাজ বেছে নিতে পারেন। তাতেই সাফল্য আসবে।
সতর্কতা:
বাক-সংযম প্রয়োজন। কথা বলার সময় নমনীয় মনোভাব রাখতে হবে।
মদ্যপানের আসক্তি একবার ধরলে তা থেকে বেরিয়ে আসা মুশকিল হবে, তাই এই আসক্তি থেকে দূরে থাকাই ভাল।
শুভ রঙ: সবুজ ও সাদা
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫ ও ৬
