TRENDING:

আগামী ৫ দিন রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

Last Updated:

আগামী ৫ দিন দেশের বিভিন্ন দেশের প্রান্তে ধুলোঝড়, ঝড়, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির আগাম সর্তকতা জারি করল মৌসম ভবন ৷ আবহাওয়া দফতর আজ থেকে আগামী ৫ দিনের (১০ মে-১৪ মে) এক সতর্কতায় জানিয়েছে আর কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল সহ ১৩ টি রাজ্যে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা আছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামী ৫ দিন দেশের বিভিন্ন দেশের প্রান্তে ধুলোঝড়, ঝড়, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির আগাম সর্তকতা জারি করল আবহাওয়া দফতর ৷
advertisement

আবহাওয়া দফতর এক সতর্কতায় জানিয়েছে আজ থেকে আগামী ৫ দিনের (১০ মে-১৪ মে) আবহাওয়ার হাল হকিকত ৷ আর কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, কেরল সহ ১৩ টি রাজ্যে আছড়ে পড়বে প্রবল ঝড়, সঙ্গে বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনাও আছে ৷

আরও পড়ুন :  বিজেপি নির্বাচিত হলে বর্ধমানও দেখবে উন্নয়ন, দাবি বাবুল সুপ্রিয়র

advertisement

তবে গরমে অস্বস্তিকর পরিস্থিতি চলবে আরও দু-তিন দিন ৷ আগামী ১৩-১৪ মে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা আছে কেরল, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম, ওড়িশা, কর্ণাটক সহ এ রাজ্যেও ৷ উত্তরপ্রদেশ ও রাজস্থানে ধুলোঝড়ের বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷

আরও পড়ুন :  উত্তরপ্রদেশ-রাজস্থানে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্য়া বেড়ে ১৩৫

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সামুদ্রিক অঞ্চলেও ঝড়-বৃষ্টির আগাম সতর্কতা জারি করা হয়েছে ৷ মৎস জীবিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে  ৷ তাদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
আগামী ৫ দিন রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর