TRENDING:

Paytm ক্যাশব্যাকে কোটি কোটি টাকার প্রতারণা ! গ্রেফতার Paytm কর্মী সহ ৪

Last Updated:

উত্তরপ্রদেশের এসটিএফের সাইবার উইং Paytm এর ক্যাশব্যাক স্কিমের কোটি টাকার দুর্নীতির পর্দাফাঁস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#লখনউ: উত্তরপ্রদেশের এসটিএফের সাইবার উইং Paytm এর ক্যাশব্যাক স্কিমের কোটি টাকার দুর্নীতির পর্দাফাঁস ৷ দুর্নীতি প্রকাশ্যে আসতেই বুধবার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ, গ্রেফতার হওয়া অপরাধীদের মধ্যে Paytm এর কর্মচারীও আছেন ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বেশ কয়েকদিন ধরেই ডিজিট্যাল লেনদেনের নামে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন দেখিয়ে গ্রাহকেদের ১০ শতাংশ ক্যাশব্যাক দেখাতে গিয়েই ঘটেছে বিপত্তি ৷ যাবতীয় দুর্নীতি প্রকাশ্যে আসতেই চক্ষু হয়েছে চড়ক গাছ ৷

আজ উত্তরপ্রদেশে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে লখনউয়ের বিকাশনগর ও মহানগর একটি স্টোরে কেলার আড়ালে চলছিল এই দুর্নীতি ৷ খবর পেয়েই অভিযান শুরু করেছিল এসটিএফ সেখানেই হাতেনাতে ধরা পড়েছিলেন কল্যাণ সিং, সঞ্জয় আস্থানা, মহম্মদ ফিরোজ, সহেন্দ্রপা-কে গ্রেফতার করেছে পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাটল ধরা গ্যালারি, দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের স্টেডিয়াম! বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা
আরও দেখুন

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ সহ ৬৬সি, ৬৬ ডি ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Paytm ক্যাশব্যাকে কোটি কোটি টাকার প্রতারণা ! গ্রেফতার Paytm কর্মী সহ ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল