TRENDING:

১৬ ফুট উচুঁ ঢেউয়ের ধাক্কায় ডুবল নৌকা, মৃত ৩৩

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফুকেট: থাইল্যান্ডে নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই চিনা পর্যটক। থাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
advertisement

জানা গিয়েছে, নৌকাটি ১৬ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে শনিবার ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছে। আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
১৬ ফুট উচুঁ ঢেউয়ের ধাক্কায় ডুবল নৌকা, মৃত ৩৩