TRENDING:

৬মাসের মাতৃত্বকালীন ছুটি, চাকরি খোয়াতে পারেন ১১-১৮ লক্ষ মহিলা, দাবি সমীক্ষায়

Last Updated:

মাতৃত্বকালীন ছুটির ফলে চাকরির বাজার কমছে মহিলাদের ৷ ২০১৮-১৯ অর্থবর্ষে প্রায় ১১ থেকে ১৮ লক্ষ মহিলার চাকরি হারাতে চলেছেন বলেই উঠে আসছে একটি সমীক্ষায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাতৃত্বকালীন ছুটির ফলে চাকরির বাজার কমছে মহিলাদের ৷ ২০১৮-১৯ অর্থবর্ষে প্রায় ১১ থেকে ১৮ লক্ষ মহিলার চাকরি হারাতে চলেছেন বলেই উঠে আসছে একটি সমীক্ষায় ৷ গতবছর থেকেই এই বিশেষ সুবিধা পেতে শুরু করেছেন মহিলারা ৷ সন্তানের জন্মের পর ২৬ সপ্তাহে বেতনভোগী ছুটি পেতে শুরু করেছেন দেশের মহিলারা ৷ এতে নিঃসন্দেহে সুবিধা হয়েছে মহিলাদের ৷ কিন্তু তারই বিরুপ প্রভাব পড়তে চলেছে চাকির বাজারে ৷
advertisement

আরও পড়ুনসরকারি দফতরে নিষিদ্ধ জিনস, টি-শার্ট, জারি নির্দেশিকা

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

টিম লিজ নামে একটি সংস্থার পক্ষ থেকে চালানো হয় সমীক্ষা যাতে উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য ৷ বিপিও-আইটি, বিমান পরিষেবা, ই-কমার্স, ভ্রমণ সংস্থা, উৎপাদন পরিষেবার মত বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষা চালায় সংস্থাটি ৷ অতীতের পরিসংখ্যান অনুযায়ী ২০০৪-০৫ থেকে ২০১১-১২এ ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়োগ কমেছে গড়ে ২৮লক্ষ ৷ এবার সেই সংখ্যাটি একবছরে বেড়ে দাঁড়াল ১১-১৮ লক্ষ ৷ যা অত্যন্তই ভীতিপ্রদ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৬মাসের মাতৃত্বকালীন ছুটি, চাকরি খোয়াতে পারেন ১১-১৮ লক্ষ মহিলা, দাবি সমীক্ষায়