advertisement

পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা

Last Updated:

পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা

#কলকাতা: পেনশন ৷ চাকরি ছাড়ার পর এই একটা জিনিসের উপর নির্ভর করে বহু পরিবারের ৷ কর্মজীবনের শেষে এটার উপর ভরসা করে বাকি জীবনটা কাটাতে চায় পেনশনভোগীরা ৷ কিন্তু অবসর নেওয়ার পর পেনশন পেতে এক দফতর থেকে অন্য দফতর দিনের পর দিন ঘুরতে হয় পেনশনভোগীদের ৷ পেনশন অফিস থেকে পেনশনের অর্ডার পেতে কালঘাম ছুটে যায় ৷ প্রচুর সমস্যার মুখে পড়তে হয় ৷ এমনকি বিনা কারণে অনেক দিন পর্যন্ত মেলে না পেনশনের অর্ডার বলে আগেও বহু অভিযোগ উঠেছে ৷ পেনশন অর্ডার মিলতে কেটে যায় ১ থেকে ২ বছরও ৷ সাধারণ মানুষকে এই হয়রানি থেকে মুক্তি দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ই-পেনশন ব্যবস্থা শুরু করল রাজ্য সরকার ৷
পঞ্চায়েত ভোটের আগেই সুখবর রাজ্যের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের জন্য । মঙ্গলবার উচ্চ শিক্ষা সংসদের বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ই-পেনশন ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেন। আগামী 2 এপ্রিল থেকেই পুরোপুরি এই অনলাইন পেনশন ব্যবস্থা কার্ষকর হবে বলে জানিয়েছেন তিনি ।
advertisement
advertisement
সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য এই ব্যবস্থা চালু হতে চলেছে। এই অনলাইন ই-পেনশন ব্যবস্থায় পেনশন ও অবসর সংক্রান্ত পুরো প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করা যাবে এবং খুব দ্রুত পেনশন অর্ডার পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীও ৷ এতে স্বচ্ছটা বজায় রাখতেও সুবিধা হবে ৷
advertisement
এর আগে ফেসবুকে একটি পোস্টে মুখ্যমন্ত্রী ই-পেনশন ব্যবস্থা সম্পর্কে জানিয়েছিলেন ৷ এতে অবসরের দিনই গ্র্যাচুইটি দিয়ে দেওয়া হবে প্রাপককে। ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবসরের ঠিক এক মাসের পর থেকেই পেনশন দেওয়া শুরু হয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পেনশন নিয়ে সুখবর শোনাল মমতা সরকার, পঞ্চায়েত ভোটের আগেই নয়া ব্যবস্থা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement