advertisement

বিগ বস ১২-র প্রথম প্রতিযোগী কে?

Last Updated:

‘বিগ বস’ নামটা শুনলেই উত্তেজনার পারদ চড়তে থাকে চড়চড় করে ৷ বিতর্ক থেকে ইমোশন, লাইম লাইট থেকে গসিপ সবটাই ঠেসেঠুসে ভরা যেন এই শো-এর প্রতিটা এপিসোডে ৷

#মুম্বই: ‘বিগ বস’ নামটা শুনলেই উত্তেজনার পারদ চড়তে থাকে চড়চড় করে ৷ বিতর্ক থেকে ইমোশন, লাইম লাইট থেকে গসিপ সবটাই ঠেসেঠুসে ভরা যেন এই শো-এর প্রতিটা এপিসোডে ৷ গত জানুয়ারিতেই শেষ হয়েছে বিগ বস-১১ ৷ শেষ পর্ব টেলিকাস্ট হতে না হতেই নতুন সিজনের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে বিগ বস প্রেমীদের মধ্যে ৷ কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিগ বস সিজন ১২ ৷ খুব স্বাভাবিকভাবেই শুরু হয়ে গিয়েছে প্রতিযোগী বাছাই পর্ব ৷
কারা আসছেন এ বছর বিগ বস-এ? তা নিয়ে প্রতি বছরের মতো এ বছরও কিন্তু ভক্তদের উত্তেজনা কিছু কম নয় ৷ প্রতিযোগীদের তালিকা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানেরা ৷ এরমধ্যেই প্রথম প্রতিযোগীর নাম ঘোষণা করল বিগ বস কর্তৃপক্ষ ৷
advertisement
advertisement
সূত্রের খবর, এমটিভি রক-এর বিজয়ী ড্রামার-সিঙ্গার নৈতিক নাগদা-ই প্রথম প্রতিযোগী যিনি বিগ বস-এ অংশগ্রহণের কথা পাকাপাকিভাবে জানিয়েছেন ৷ সদ্যই ‘এমটিভি রক’ জিতেছেন নৈতিক ৷ অবশ্য এই নামের থেকে ‘ডান্ডিয়া কিং’ নামেই বেশি পরিচিত তিনি ৷ ৫ বছর বয়স থেকে ড্রাম বাজাচ্ছেন নৈতিক ৷ তাঁর ব্যান্ডও এই মুহূর্তে দেশের অন্যতম পরিচিত এবং প্রথম সারির ব্যান্ড ৷ সম্প্রতি ১০০ দিন বিগ বসের বিতর্কিত ঘরে থাকতে রাজি হয়েছেন তিনিই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিগ বস ১২-র প্রথম প্রতিযোগী কে?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement