advertisement

ভারতে দাম কমলো শাওমি রেডমি ৪-এর

Last Updated:

আকর্ষণীয় ফিচার্স আর অল্প দাম, এই মন্ত্রেই বাজার মাত করেছে শামওমির স্মার্ট ফোনগুলি ৷ গত কয়েক বছরে উঠে এসেছে দেশের সর্বাধিক বিক্রিত স্মার্ট ফোনের তালিকায় ৷

#নয়াদিল্লি: আকর্ষণীয় ফিচার্স আর অল্প দাম, এই মন্ত্রেই বাজার মাত করেছে শামওমির স্মার্ট ফোনগুলি ৷ গত কয়েক বছরে উঠে এসেছে দেশের সর্বাধিক বিক্রিত স্মার্ট ফোনের তালিকায় ৷
এ বার শাওমিপ্রেমীদের জন্য সুখবর ৷ ভারতের বাজারে দাম কমলো শাওমি রেডমি ৪-এর ৷ এক ধাক্কায় ৫০০ টাকা দাম কমলো এই ফোনের ৷
তিনটি ভার্সনে বাজারে পাওয়া যায় রেডমি ৪ ৷ ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ ভার্সনটির দাম এখন ৬,৯৯৯ টাকা ৷ এই ফোনটির দাম কমেনি ৷ তবে ৫০০ টাকা করে দাম কমেছে বাকি ভার্সনগুলির ৷ ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ ভার্সনটির দাম আগে ছিল ৮,৯৯৯ টাকা ৷ এখন এই মডেলটি পেয়ে যাবেন ৮,৪৯৯ টাকায় ৷ অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ ভার্সনটি এখন পাওয়া যাবে ১০,৪৯৯ টাকায় ৷ আগে এটির দাম ছিল ১০,৯৯৯ টাকা ৷
advertisement
advertisement
♣ এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার্স রয়েছে রেডমি ৪-এ-
• এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৬ মার্শমালো ভার্সন ৷
• ৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভড ডিসপ্লে ৷
• ১.৪ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৷
• রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ৷
• ৪১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে রে়ডমি ৪-এ ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে দাম কমলো শাওমি রেডমি ৪-এর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement