advertisement

আরও তিন মাস বিনামূল্যে মিলবে জিও পরিষেবা !

Last Updated:

যারা জিও পরিষেবার ফ্রি পরিষেবা উঠে যাওয়ার খবর পেয়ে মাথায় হাত দিয়েছিলেন, তারা না হয় ফের নড়ে চড়ে বসুন ৷

#মুম্বই: ফের সুখবর জিও-গ্রাহকদের জন্য  ৷ যারা জিও পরিষেবার ফ্রি পরিষেবা উঠে যাওয়ার খবর পেয়ে মাথায় হাত দিয়েছিলেন, তারা না হয় ফের নড়ে চড়ে বসুন ৷ কারণ, বাড়তে চলেছে জিও ফ্রি পরিষেবার মেয়াদ ৷ যারা এখনও পর্যন্ত জিও সিমকে প্রাইম করে উঠতে পারেননি, তারাও পেতে চলেছেন আরও একটু অবসর ৷
শুক্রবার জিও প্রাইমের মেম্বরশিপ নেওয়ার সময়সীমা বাড়িয়ে দিল রিল্যায়েন্স জিও ৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বরশিপ নেওয়ার শেষ তারিখ এবার ১৫ এপ্রিল পর্যন্ত করা হল ৷ অথার্ৎ ১৫ এপ্রিলের মধ্যেই যদি ৯৯ টাকা দিয়ে জিও প্রাই মেম্বর হয়ে যান তাহলে জিও-র সমস্ত অফারের সুবিধা আপনি পেয়ে যাবেন ৷ তবে গ্রাহক টানতে আরও একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে রিল্যায়েন্স ৷ সেটা হল ১৫ এপ্রিলের আগে ৩০৩ টাকা দিয়ে রিচার্জ করলেই আগামী তিন মাস কোনও রিচার্জ না করেই জিওর আনলিমিটেড পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা ৷ অথার্ৎ এরপর তাদের আবার জুলাই মাসে গিয়ে রিচার্জ করতে হবে ৷
advertisement
সংস্থার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৭২ মিলিয়ান গ্রাহক জিও প্রাইম মেম্বর হয়েছেন ৷ রিল্যায়েন্সের মূল উদ্দেশ্য এখন বেশি সংখ্যক গ্রাহককে প্রাইম মেম্বরশিপের আওতায় আনা ৷ খবর অনুযায়ী, বহু মানুষ জিও সিম নিলেও, প্রাইমের তালিকায় ভুক্ত হওয়ার সংখ্যাটা বেশ কম ৷ তাই জিও- তরফ থেকে প্রাইমের ডেটলাইন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আরও তিন মাস বিনামূল্যে মিলবে জিও পরিষেবা !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement