advertisement

চাই না তাকে, মেয়ের নাম হল ‘আনচাহি’

Last Updated:

জনপ্রিয় লাইন দু’টোর কথা মনে পড়ে যেতে পারে এই ঘটনার কথা পড়তে পড়তে ৷ চলছে নবরাত্রির পুজো-পাঠ ৷ ধূপ ধোঁয়ার গন্ধে কেমন একটা আলগা নান্দনিকতা চারপাশটায় ৷

#মধ্যপ্রদেশ: ‘এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার...’
জনপ্রিয় লাইন দু’টোর কথা মনে পড়ে যেতে পারে এই ঘটনার কথা পড়তে পড়তে ৷ চলছে নবরাত্রির পুজো-পাঠ ৷ ধূপ ধোঁয়ার গন্ধে কেমন একটা আলগা নান্দনিকতা চারপাশটায় ৷ মা দুর্গার মুখটা ধোঁয়ার মধ্যে দিয়ে কখনও উজ্জ্বল, কখনও প্রশান্ত, কখনও মায়াময়, কখনও বা সংহারী ৷ এমনই একটা শুভ সময়ে জন্মাল সে ৷ শুভ নাকি অশুভ ? প্রশ্নটা উঠতে শুরু করল এরপর থেকেই ৷
advertisement
একদিকে নবরাত্রিতে ন’দিন ধরে মায়ের আরাধনা চলছে ৷ অন্যদিকে সেই সময়ই নবজাতক এল বাড়িতে ৷ কিন্তু সকলের মুখ থমথমে ৷ মুহূর্তের মধ্যে হাসি-খুশি মুখ গুলোয় অন্ধকার ৷ কারণ ? মেয়ে হয়েছে ৷ মেয়ের নাম রাখা হল ‘আনচাহি’ ৷ যাকে কেউ চায় না ৷
advertisement
এমনই ঘটনা ঘটল মধ্যপ্রদেশের মন্দসৌরে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷
advertisement
এই মার্চ মাসেই ‘বিশ্ব নারী দিবস’ পেরিয়ে এসেছি আমরা ৷ নারী দিবসের মঞ্চ থেকে বারংবার প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে মেয়েদের সম্মান করার কথা ৷ মেয়েদের দেশের গর্ব বলেও মন্তব্য করেছিলেন তিনি ৷ বাড়ির গৃহকর্তী যদি বলেন, ঘরে মেয়ে চাই, তা হলে সেখান থেকেই জন্ম নেবে নতুন বিপ্লব, এমন কথাও শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর মুখে ৷ কিন্তু কার্যক্ষেত্রে আসল চিত্রটা যে ঠিক কী, তা আরও একবার চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল ছোট্ট ‘আনচাহি’ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাই না তাকে, মেয়ের নাম হল ‘আনচাহি’
Next Article
advertisement
ভবানীপুরে আজ মনোনয়ন পেশ 'ঘরের মেয়ে মমতার', মিছিল থেকে 'মিনি ইন্ডিয়া' বার্তা দেবে তৃণমূল! আর কী চমক?
ভবানীপুরে আজ মনোনয়ন পেশ 'ঘরের মেয়ে মমতার', মিছিল থেকে 'মিনি ইন্ডিয়া' বার্তা দেবে তৃণমূল!
  • ভবানীপুরে আজ মনোনয়ন পেশ 'ঘরের মেয়ে মমতার'!

  • মিছিল থেকে 'মিনি ইন্ডিয়া' বার্তা দেবে তৃণমূল!

  • আর কী চমক থাকবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement