advertisement

ব্রেকফাস্টে রোজ লুচি খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো !

Last Updated:

ঘটি হোক বা বাঙাল ! সকাল সকাল লুচি, আলু তরকারি ব্রেকফাস্ট পেলে দিনের শুরুটাই কিন্তু দারুণ ৷

#কলকাতা: ঘটি হোক বা বাঙাল ! সকাল সকাল লুচি, আলু তরকারি ব্রেকফাস্ট পেলে দিনের শুরুটাই কিন্তু দারুণ ৷ অনেকে তো সকালের খাবার থেক দুপুর, এমনকী ডিনারেও লুচিকে টুক করে মুখে ঢুকিয়ে ফেলেন ৷ আর রবিবার হলে তো কথাই নেই ৷ তবে সত্যিই কি রোজ রোজ এই লুচি খাওয়া ভালো? কী বলছেন চিকিৎসকরা ?
চিকিৎসকরা কিন্তু এই লুচি খাওয়ার স্বভাবকে মোটেই ভালো চোখে দেখছেন না ৷ সপ্তাহে একদিন চললেও, রোজ লুচি খাওয়া মানেই বিপদের আশঙ্কা করছেন চিকিৎসকরা ৷ সঙ্গে চিকিৎসকরা বলছেন, দিনের অন্য সময়ে লুচি খেলেও, ব্রেকফাস্টে কিন্তু একেবারেই নয় ৷
চিকিৎসকরা জানাচ্ছেন, ময়দা দিয়ে তৈরি হওয়ায় লুচি মধ্যে থাক বেশিমাত্রায় ফ্যাট ৷ সঙ্গে লুচি ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় তাও স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারি নয় ৷ লুচি একটু বেশি পরিমাণেই তেল শোষন করে ৷ যা কিনা স্বাস্থ্যের মোটেই ভালো নয় ৷ বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শরীর যখন রিল্যাক্স মোডে থাকে, সেই সময় লুচির মতো তৈলাক্ত খাবার লিভারের ওপর বাজে প্রভাব ফেলতে পারে ৷
advertisement
advertisement
চিকিৎসকরা বলছে, রোজ ময়দা ও তেল খেলে ত্বকের ক্ষতিও হতে পারে ৷ ব্রন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ যারা অম্বলের সমস্যায় ভুগছেন, তাঁরা তো দূরে থাকুন লুচি থেকে ৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
ব্রেকফাস্টে রোজ লুচি খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement