advertisement

প্রবল উত্তেজনা লালবাজার অভিযানে, আটক বিজয়বর্গী-লকেট সহ বহু বিজেপি কর্মী

Last Updated:

প্রবল উত্তেজনা লালবাজার অভিযানে, গ্রেফতার বিজয়বর্গী সহ বহু বিজেপি কর্মী

#কলকাতা: আশঙ্কা আগেই ছিল ৷ সময় বাড়তেই সত্যি হল সেই আশঙ্কা ৷ লালবাজার অভিযানের শুরুতেই উত্তেজনা ৷
টি বোর্ড, ব্রের্বোন রোডের পর এবার ফিয়ার্স লেনে উত্তেজনা ৷ বিজেপির লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল ফিয়ার্স লেন চত্বরেও। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে এদিন কলেজ স্কোয়ার থেকে মিছিল পৌঁছয় পিয়ার্স লেনে। সেখানে পুলিশের ব্যারিকেডে বাধা পেতেই শুরু হয় বিক্ষোভ। মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাথর ও পচা ডিম ছোড়ার অভিযোগ ওঠে। এরপর, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। চলে লাঠি। আটক করা হয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীকে। মহিলাকর্মীদেরও আটক করা হয়। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠান পর সেখানে নতুন করে উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীরা। এবার জনতাকে ছত্রভঙ্গ করতে নামে র‍্যাফ। সেখানে বাধা পেয়ে পিছু হঠতেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে লাগোয়া বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকা। আটক কৈলাস বিজয়বর্গী ৷ তাঁকে নিয়ে যাওয়া হল লালবাজারে ৷
advertisement
বিজয়বর্গী ছাড়াও ধৃত বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীও ৷  টি বোর্ডের সামনে থেকে আটক করা হল বিজেপি নেত্রী  লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশকে ৷ পরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় ও রাহুল সিনহাকেও আটক করে পুলিশ ৷
advertisement
advertisement
ফিয়ার্স লেনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির সমর্থকেরা ৷মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট ছোড়ার অভিযোগ ৷ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রবল উত্তেজনা লালবাজার অভিযানে, আটক বিজয়বর্গী-লকেট সহ বহু বিজেপি কর্মী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement